‏إظهار الرسائل ذات التسميات আঞ্চলিক. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات আঞ্চলিক. إظهار كافة الرسائل

الاثنين، 28 أبريل 2025

ওসমানী মেডিকেলে রোগীর সাথে কি ঘটে ছিল?

ওসমানী মেডিকেলে রোগীর সাথে কি ঘটে ছিল?

 





গত রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক আবাসিক চিকিৎসকের রোগীর আত্নীয় ও বন্ধুকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও টি প্রকাশ্যে আসার পর চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। তবে সেই চিকিৎসকের দাবি অশোভণ আচরণ ও গালি দেওয়ায় মেজাজ হারান তিনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ভাইরাল ভিডিওতে দেখা যায় কর্তব্যরত ডাক্তারকে কিছু একটা বলায়, রোগীর ভাইকে মারতে তেরে যান ডাক্তার। ভিডিওতে সেই যুবককে লাথি মারতেও দেখা যায়।



ঘটে যাওয়ার এই বিষয়টির বিবরণ দেন ভুক্তভোগী রোগী জোবেল আহমেদ ও তার বন্ধু জুবায়ের বলেন, ‘এপেন্ডিসাইটিস এর ব্যাথা উঠায় ডাক্তারকে ডাক দিলে ডাক্তার আসছেন বলে ইমার্জেন্সি অন্য একটি রোগী দেখতে আরেকটি ওয়ার্ডে চলে যান। পরবর্তীতে ডাক্তার আসার পর আবার যখন আমি ডাক দেই তিনি বলেন এই ভাবে ডাকছেন কেনো। আমি বললাম স্যার বলেই তো ডাকলাম পরবর্তীতে ডাক্তার ক্ষেপে গিয়ে থাপ্পর ও লাথি দেন।’


এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রুবেল আহমেদ বলেন, ‘রোগীর এটেন্ডেস ডাক্তার ডা. তনয়কে ডাকার ভঙিটা ভালো ছিলো না আর পরবর্তীতে যখন ডাক্তার তনয় ফিরে আসে তখন তাকে গালাগালি করলে তখন মেজাজ হারিয়ে ফেলেন এবং এই ঘটনা ঘটে।’


অভিযুক্ত ডা. তনয় জানান, ‘অশোভণ আচরণ ও গালি দেওয়ায় মেজাজ হারান তিনি। পরবর্তীতে রোগীর গার্ডিয়ানের কাছে গিয়ে সব কিছু বুঝিয়ে বললে তারা বিষয়টা বুঝতে পারেন। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।’


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর সৌমিত্র চক্তবতী বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্মদিবসে রিপোর্ট দিবেন।’

 

 

 

 

 

 

 


الاثنين، 3 يونيو 2024

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

 



আরেকটি নির্ঘুম রাত কেটেছে সিলেট নগরবাসীর। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা। সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকা এ বৃষ্টির নগরের শতাধিক এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক। ঘরের ভেতর পানি প্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী। তবু শেষ রক্ষা হয়নি।

এর আগে গত বুধবার এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিলো সিলেটের পাঁচ উপজেলা। এবার এই ভয়াবহতার সাক্ষী হলো নগরবাসী। অথচ গত দুদিন বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিলো। ফলে পানি দ্রুত নেমে যাওয়ার আসায় বুক বেঁধেছিলো সিলেটবাসী। রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়েবালি।

রোববার বিকেলেই একপশলা বৃষ্টি হয় সিলেটে। তবে রাত ১২ টা থেকে শুরু হয় ভারি বৃষ্টি। যা অব্যাহত থাকে সোমবার সকাল পর্যন্ত।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো সজিব জানান, রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।

আগে থেকেই নগরের কয়েকটি এলাকায় বন্যার পানি ছিলো। পানিতে টইটুম্বুর ছিলো সুরমা নদীও। বৃষ্টিতে রোববার মধ্যরাত থেকেই নদী উপচে নগরের নতুন নতুন এলাকা ডুবতে শুরু করে। বাসাবাড়িতে ঢুকে যায় পানি।

নগরের উপশহর এলাকার সড়কে আগে থেকেই পানি ছিলো। রোববার রাতে এই এলাকার প্রায় সব বাসার নিচ তলায় পানি ঢুকে যায়।

উপশহরের ডি ব্লকের বাসিন্দা শাহাজান আহমদ সোমবার সকালে বলেন, ঘরের ভেতরে হাঁটু পানি, সড়কে কোমর সমান পানি। না ঘরে থাকতে পারছি, না বাইরে বের হতে পারছি। বছর বছর এই দুর্ভোগ আর ভালো লাগছে না।

এই এলাকার একটি বাসার চারতলায় থাকেন সাংবাদিক সংগ্রাম সিংহ। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি আমি একটা দ্বীপে! চারদিকে শুধু পানি আর পানি। তার মধ্যে মনে হচ্ছে ভাসছি।

সোমবার সকালে সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের উপশহর, তেরররন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া মজুমদার পাড়া লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালিঘাট, শেখঘাটসহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, আতংক উৎকণ্ঠায় আরেকটি নির্ঘুম রাত কাটলো রোববার। রাত একটায় একবার ঘরে পানি ঢুকে। ঘরের সবাই মিলে চারপাশে বাঁধ পানি সেচে বের করি। ভোর ৪ টার দিকে আবার ঘরে পানি ঢুকে পড়ে। ঘরের সব আসবাবপত্র নষ্ট হচ্ছে। সকালেও পানি বাড়ছে।

নগরের জামতলা এলাকার বাসিন্দা, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, রোববার রাতে ঘরে আবারো পানি ঢুকেছে। এর আগে ২০২২ সালের বন্যার সময়ও পানি ঢুকেছিল। অথচ তখন বন্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে বারবার এই দুর্ভোগ পোহাতে হত না।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, আগে থেকে নগরের নয়টি ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত ছিলো। রোববার রাতের বৃষ্টিতে নগরের প্রায় সবগুলো ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, ঢলে আগে থেকেই সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। তাই বৃষ্টির পানি নদী দিয়ে নামতে পারেনি।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকালে সিলেট সিটি করপোরেশনে জরুরী বৈঠক চলছে বলে জানান তিনি।

এদিকে, বৃষ্টির পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিচতলায়। এতে দুর্ভোগে পড়েছেন কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা। তবে সেবা অব্যাহত আছে জানিয়ে এই হাসপাতালের উপ পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী বলেন, হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেবা ব্যাহত হতে পারে।

পানি বাড়ায় সিলেট নগরের বেশিরভাগ স্কুল কলেজের সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া নগরের বেশিরভাগ এলাকায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

السبت، 10 فبراير 2024

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৬

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৬


 

 

সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এসময় হামলায় নারীসহ আরো ৮ জন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

 শনিবার সকাল ৮টার দিকে উছমানপুর ইউনিয়নের বেতখাই গ্রামে অতর্কিত হামলার ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন বেতখাই গ্রামের শফিকুর রহমানের ছেলে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই নুরুল হোসেন বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ সহ ১৪জনকে আসামী করে শনিবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় একটি হত্যা (মামলা নং-০৪) দায়ের করেন। হত্যাকান্ডের সাথে জড়িত মামলার এজাহার নামী ৬ আসামীকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি বেতখাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে শাহিন মিয়া(৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে  সিরাজুল ইসলাম বাদশা (৫০), আব্দুল জব্বারের ছেলে আব্দুল কাদির(৫০), সিরাজুল ইসলাম বাদশার স্ত্রী সুলতানা বেগম(৩৩), আব্দুল গণি স্ত্রী  আফিয়া বেগম(৪০) ও আব্দুল কাদিরের স্ত্রী সুফিয়া বেগম(৪৫)।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে জিলু মিয়া ও আনোয়ার হোসেনগংদের সাথে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার জিলু মিয়া তার মেয়ের কবর জিয়ারত করে প্রতিপক্ষের ঘরের সামন দিয়ে আসার সময় তাকে মারপিট করা হয়।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিমাংসা করে দেয়ার জন্য রবিবার দিন তারিখ ধার্য করেন। কিন্তু মিমাংসার পূর্বেই গতকাল শনিবার সকা ৮টায় জিলু মিয়া গংরা ঘুমে থাকাবস্থায় গণি মিয়া, বাদশা মিয়া , কাদির মিয়া, শাহিন মিয়া ও সুমন মিয়া গংরা রামদাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে জিলু মিয়া ও আনোয়ার হোসেন গংদের ঘরে হামলা চালায়। এসময় অনেকেই ঘুমে ছিলেন। হামলাকারীরা তাদের ঘর-দরজা ভাঙচুর করে নারী পুরুষকে টেনে বাইরে বের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

তাদের হামলায় জিলু মিয়া, তার স্ত্রী হেনা বেগম, ছেলে রাসেল মিয়া, জাকির মিয়ার ছেলে মাহিদ ও নুরুল, ঝুনু মিয়ার স্ত্রী মমতা বেগম, শফিক মিয়ার মেয়ে হাছনা বেগম ও নাজমা বেগম আহত হয়। হামলাকারীরা আহত রাসেলের পায়ুপথ দিয়ে লোহার রডও ঢুকিয়ে দেয়। হামলার সময় আনোয়ার হোসেন গরু চড়াতে বাড়ির নিকটবর্তী মাঠে ছিলেন। প্রতিপক্ষ সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন মারা যান।

এছাড়া আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।

 নিহত আনোয়ার হোসেনের চাচাতো বোন তাহমিনা বেগম বলেন, সুমন মিয়া, বাদশা মিয়া, গণি মিয়া, শাহিন মিয়া ও কাদির মিয়া গংরা রামদাসহ অস্ত্র নিয়ে সকাল ৮টায় আমাদের ঘরে হামলা চালায়। ঘর দোয়ার ভাঙচুর করে আমার পিতা জিলু মিয়া, ভাই রাসেল মিয়াসহ মহিলাদের ঘর থেকে টেনে বের করে কুপাতে শুরু করে। এসময় আমার চাচাতো ভাই আনোয়ার হোসেন বাড়ির পাশের মাঠে গরু নিয়ে গিয়েছিলেন। হামলাকারীরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল বলেন, তাদের দুই পক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। শুক্রবার ঘরের সামন দিয়ে যাওয়া নিয়ে জিলু মিয়ার ওপর হামলার ঘটনাটি মিমাংসার জন্য রবিবার ইউনিয়ন পরিষদে বিচারের দিন ধার্য্য ছিল। কিন্তু শনিবার সকালেই গণি মিয়া, কাদির মিয়া ও বাদশা মিয়া গংরা অতর্কিত হামলা চালিয়ে আনোয়ার হোসেনকে হত্যাসহ অনেক নারীপুরুষকে আহত করে। হামলাকারীরা রাসেল নামক যুবকের পায়ুপথ দিয়ে লোহার রড ডুকিয়ে দেয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় ৬ আসামিকে গ্রেপ্তার করা রয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


 

সিলেটে ক ঠো র আ ন্দো ল নে র পথে হাঁটছেন সিএনজি পাম্পের মালিকরা!

সিলেটে ক ঠো র আ ন্দো ল নে র পথে হাঁটছেন সিএনজি পাম্পের মালিকরা!


 সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে ‘পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায়’ যানবাহনে জ্বালানি সংকট নিরসনের দাবিতে গ্যাসের লোড বাড়ানোর দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

 

 

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমার পাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারের হল রোমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 


সভা বক্তারা বলেন, দেশের বৃহৎ গ্যাস সিলেট থেকে আহরণ করা হলেও সিলেটবাসীকে সেই গ্যাস থেকে বঞ্চিত করা হচ্ছে। সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় জরুরী রোগী পরিবহন সেবা এ্যাম্বুলেন্সসহ যাবতীয় যানবাহনে জ্বালানি সংকট চরম আকারে পৌঁছেছে।২০০৭ সালের বেঁধে দেয়া লোড দিয়ে ২০২৪ সাল পর্যন্ত চলছে। এই দীর্ঘ ১৭ বছরে দেশে  ব্যাপক উন্নয়ন হয়েছে, সড়ক প্রস্থ হয়েছে, সড়কে যানবাহন কয়েকগুণ বেড়েছে কিন্তু গ্যাস স্টেশনের লোড বাড়ানো হয়নি। বিষয়টি সিলেট জালালাবাদ গ্যাস অফিসকে বারবার জানানোর পরও তারা সমস্যা সমাধানে এগিয়ে আসছেন না। আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।  ফিলিং স্টেশনে চাহিদা মত গ্যাস সরবরাহ করা না হলে সিলেট বিভাগের সকল সিএনজি ফিলিং ষ্টেশন বন্ধ রাখা হবে, পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করাসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
 

সভায় সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পেট্রোল পাম্প এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় সহসভাপতি কামাল উদ্দিন, সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ।

 

 

الأحد، 2 أبريل 2023

মাধবপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

মাধবপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

 



হবিগঞ্জের মাধবপুরে ভুল চিকিৎসায় রাকিবা আক্তার নামে ১ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। যদিও ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন ওই চিকিৎসক।

গতকাল (শুক্রবার) দুপুরে পৌরসভার শ্যামলী পাড়াস্থ অবসরপ্রাপ্ত ডাক্তার ইকবালের চেম্বারে ঘটনাটি ঘটে। রাকিবা আক্তার উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মাসুম মিয়ার কন্যা।

জানা যায়, গতকাল শুক্রবার হঠাৎ করে ঠাণ্ডা জ্বরসহ অসুস্থতার কারণে শিশু রাকিবাকে নিয়ে যাওয়া হয় মাধবপুর পৌরসভাস্থ শ্যামলী পাড়ার ডাক্তার ইকবাল-এর কাছে। এ সময় তিনি ঔষধ লিখে দেন। পরে ডাক্তারের দেয়া লেখা ঔষধ তাকে খাওয়ানো হয়। এক পর্যায়ে কিছুক্ষণ পরই বাচ্চাটির অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। ফের ডাক্তারের কাছে নিয়ে আসার সময় পথিমধ্যেই মারা যায় শিশুটি।

পরিবারের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।

মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জের রাজ্জাক চেয়ারম্যান আর নেই, রোববার জানাজা

কোম্পানীগঞ্জের রাজ্জাক চেয়ারম্যান আর নেই, রোববার জানাজা

 

না ফেরার দেশে চলে গেলেন কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান।শনিবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ইন্না...রাজিউন।



দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ৭ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
রোববার সকাল ১১ টায় স্থানীয় পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

তিনি তৎকালীন অবিভক্ত ছাতক-কোম্পানীগঞ্জের বিশাল এলাকা নিয়ে গঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও এলাকায় সালিশ বিচারের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। 

এদিকে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এক নজর দেখার জন্য ছুটে যান বাড়িতে। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির  আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান এক শোক বার্তায় বলেন, মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যান তিনি ছিলেন ন্যায়ের বাতিঘর। আপাদমস্তক একজন সৎ ও ভালো মানুষের যাবতীয় গূণাবলি আমরা দেখেছি তার মধ্যে। ছিলেন বিশ্বস্ত আমানতদার, সুশিক্ষিত। এলাকার শিক্ষা এবং ন্যায়ের প্রসারে তিনি ছিলেন আজীবনের নিবেদিতপ্রাণ। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার

ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার


 

 

 

সিলেটের জৈন্তাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে ৪র্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন ও ৩২ জন উপকারভোগীর মধ্যে দলিল হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫৯টি উপজেলার মত জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন পরবর্তী জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে উপকারেভাগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান এবং চারিকাটা ইউপি'তে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা প্রমুখ।

السبت، 1 أبريل 2023

নগরীর টুকেরবাজারে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

নগরীর টুকেরবাজারে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ


 

 

সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘একটি শহরের প্রাণ হচ্ছে শহরের পাড়া ও মহল্লাগুলো। সুস্থ, সচল ও আধুনিক সিলেট নগরী গড়তে গেলে প্রতিটি এলাকা, পাড়া-মহল্লাকে আলাদাভাবে নজর দিতে হবে। প্রতিটি এলাকাভিত্তিক সমস্যা শনাক্ত করে সেগুলোর স্থায়ী সমাধানের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও আধুনিকায়ন করাটা অত্যন্ত জরুরি।

শুক্রবার (৩১ মার্চ) সিলেট নগরীন বৃহত্তর টুকের বাজার এলাকার ৩৯নং ওয়ার্ডর পিরপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজে মুসল্লিদের সাথে কুশল বিনিময় শেষে স্থানীয় পিরপুর গ্রামে গণসংযোগ করেন।

এসময় তিনি আরো বলেন, আমি গত কয়েকদিন এই এলাকার আনাকাচাচে বিচরন করেছি। সাধারণ মানুষের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ইনশা আল্লাহ যদি সুযোগ পাই এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে অগ্রধীকার ভিত্তিতে কাজ করবো।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভিপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, পিরপুর জামের মসজিদের মোতওয়াল্লি প্রবীন মুরব্বি নেওয়াজ উদ্দিন, সাহাব উদ্দিন, ফারুক আহমদ, এনামুল মেম্বার,আব্দুল হান্নান মাস্টার, মোস্তাক আহমদ, তৌহিদ কুদ্দুছ, কবির আহমদ, জাবেদ আহমদ, তোফায়েল আহমদ, সাকের আলী, রাজু আহমদ,ইমরান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

السبت، 16 أبريل 2022

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

 



বাঁধ নির্মাণে পিআইসির দূর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীকে বলবেন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে আজ খাদ্য ঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতারাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যে সকল কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে, তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এই সব কথা বলেন।

কৃষি মন্ত্রী আরও বলেন,হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতংকে থাকি, কখন কি হয়। কারণ প্রকৃতির উপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায়, সেটা নিয়েও আমি কথা বলব।

হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে চালের দাম অব্যশই বাড়বে। তখন কেউ বলবে না, হাওরের ধান তলিয়ে গেছে। বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।

الخميس، 9 ديسمبر 2021

 সিলেটে ফের শুরু হচ্ছে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম

সিলেটে ফের শুরু হচ্ছে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম

 


সিলেট মহানগরীতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার মহানগরের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীরা করোনাভাইরাস প্রতিরোধী এই টিকা গ্রহণ করবে। প্রাথমিক অবস্থায় ২৫ হাজার ৩ শত ৯৪ জন স্কুল শিক্ষার্থী এই ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টদের।

এ তথ্য নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিদিন চারটি কেন্দ্রে নগরের বিভিন্ন স্কুলের মোট ৬ শত শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে।কেন্দ্রগুলো হলো, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়।

এর আগে  গত ১৪ অক্টোবর ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ১২০ স্কুল শিক্ষার্থীর মধ্যে ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হয়। এসব শিক্ষার্থী কোনো সমস্যায় না পড়ায় পরবর্তীতে সারাদেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করে সুরকার।

এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১৭ অক্টোবর মাধ্যমিকের স্কুল শিক্ষার্থীদের তথ্য চায়। পরে গত নভেম্বরের শুরুতে ১ লাখ ৭০ হাজার স্কুল শিক্ষার্থীর তথ্য পাঠায় সিলেট জেলা শিক্ষা অফিস।

সিলেট জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তথ্য পাঠালেও এসব শিক্ষার্থীকে তখন ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। ফাইজারের ভ্যাকসিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয়। এজন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। কিন্তু সিলেটের স্কুলগুলোতে এই ব্যবস্থা না থাকায় ভ্যাকসিন প্রদান গতি পায়নি। তাছাড়া শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়েও সমস্যায় পড়ে। কেননা, অনেক শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদই অনলাইনে ছিল না।

সংশ্লিষ্টরা জানান, আগামী সোমবার সিলেট নগরের চারটি প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। এ চারটি স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রদান করা হবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। চারটি স্কুলে প্রতিদিন ৬০০ করে ২ হাজার ৪শ ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রগুলোতে আমাদের লোকবল থাকবে। মহানগরীর ২৫ হাজার ৩ শত ৯৪ শিক্ষার্থীকে প্রথম ধাপে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’তিনি আরও বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করেছে জেলা শিক্ষা অফিস। আমরা ভ্যাকসিন সরবরাহ করবো।’

الأحد، 17 أكتوبر 2021

জাফলংয়ে দুইপক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

জাফলংয়ে দুইপক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

 


সিলেটের গোয়াইনঘাট উপজে’লার জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভ’য়পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আ’হত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জাফলং সেতু সংলগ্ন জাফলং চা-বাগান এলাকায় দুইপক্ষের লোকজনের মাঝে এ সং’ঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ঘটনাস্থলে পু’লিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পু’লিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে কারাগারে থাকা স্থানীয় আলিম উদ্দিনের পক্ষের লোকজন তার মুক্তি দাবিতে জাফলং সেতু এলাকায় মানববন্ধন করতে যায়। ডাউকি নদীর আধিপত্য নিয়ে পূর্ববিরোধ থাকায় মানববন্ধনে বক্তারা প্রতিপক্ষ ফয়জুলের নামে অশালীন মন্তব্য এবং স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে কটুক্তি শোনে ফয়জুলের পক্ষের লোকজন এতে বাধা দিলে উভ’য়ের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সং’ঘর্ষের ঘটনা ঘটে।
সং’ঘর্ষে উভ’য়পক্ষের অন্তত ৮-১০ জন আ’হত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আ’হতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সং’ঘর্ষ চলাকালীন সময় আলিম উদ্দিনের পক্ষের লোকজন ফয়জুলের পক্ষেরে লোকজনের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ছিনিয়ে নেন বলে দাবি করেছেন ফয়জুলের পক্ষের লোকজন। অন্যদিকে এ বিষয়ে আলিম উদ্দিনের পক্ষের লোকজনের সাথে মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সং’ঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থা’নার ওসি পরিমল চন্দ্র দেব ও পরিদর্শক (ত’দন্ত) মো. ওম’র ফারুক বিপুল সংখ্যক পু’লিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অ’তিরিক্ত পু’লিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সং’ঘর্ষ বাঁধলে পু’লিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অ’প্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পু’লিশ মোতায়েন রয়েছে।

الخميس، 14 أكتوبر 2021

দক্ষিণ সুরমা থেকে ডাকাত গ্রেফতার

দক্ষিণ সুরমা থেকে ডাকাত গ্রেফতার

 


সিলেটের দক্ষিণ সুরমা থেকে ডা’কাতি মা’মলার এক আ’সামি ও হবিগঞ্জের মাধবপুর থেকে ৮ মা’মলার পলাতক ২ আ’সামিকে গ্রে’প্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (১৩ অক্টোবর) পৃথক অ’ভিযানে এই ৩ অ’প’রাধীকে গ্রে’প্তার করে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদবি’জ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে র‍্যাব-৯ এর একটি দল সিলেটের দক্ষিণ সুরমা থা’নাধীন লাউয়াই বাজারে অ’ভিযান চালিয়ে ডা’কাতি মা’মলার ওয়ারেন্টভুক্ত আ’সামি লুৎফর রহমানকে (৪৭) গ্রে’প্তার করে। লুৎফুর সিলেটের ওসমানীনগর উপজে’লার পড়িয়ার খাই গ্রামের মৃ’ত তবারজ আলীর ছে’লে। পরে তাকে দক্ষিণ সুরমা থা’নায় হস্তান্তর করা হয়।

অ’পরদিকে, র‍্যাব-৯ এর আরেকটি দল বুধবার বিকেলে অ’ভিযান চালিয়ে হবিগঞ্জ জে’লার মাধবপুর পৌসভা’র সুশান ফিলিং স্ট্যান্ডের সামনে থেকে মো. ফারুক খান (৪৬) ও মো. মিজান মিয়া (৩৮) নামের দুই পলাতক আ’সামিকে গ্রে’প্তার করে। ফারুক খান ব্রাহ্মনবাড়ীয়া জে’লার বিজয়নগর থা’নার গাছতলা গ্রামের মো. রাজ খানের ছে’লে ও মিজান মিয়া একই থা’নার হাজীপুর গ্রামের মো. নুরুল ইস’লামের ছে’লে। বিভিন্ন অ’প’রাধের দায়ে তাদের বি’রুদ্ধে একাধিক মা’মলা রয়েছে। এসব মা’মলায় সাজা’প্রাপ্ত হয়ে তারা পলাতক ছিলেন।

গ্রে’প্তারকৃতদের পরে মাধবপুর থা’নায় হস্তান্তর করে র‍্যাব।

الأربعاء، 13 أكتوبر 2021

বিয়ানীবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার



বিয়ানীবাজারের মুড়িয়ায় এক স্কুলছা’ত্রীর ঝুলন্ত লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় উপজে’লার মুড়িয়া ইউনিয়নের পাথারী পাড়া গ্রামের নজরুল ইস’লামের মে’য়ে জান্নাতের (১২) লা’শ উ’দ্ধার করে পু’লিশ। সে সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের ডিভোর্সের পর নানাবাড়িতে থাকা জান্নাত। মঙ্গলবার তার মা ডাক্তার দেখাতে গিয়ে ফিরে এসে জান্নাতের রুম বন্ধ পান পরে তাকে ডেকে সাড়া পাননি। পরে পেছনের দরজা খুলে জান্নাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।  স্থানীয়রা পু’লিশকে খবর দিলে রাতে একদল পু’লিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লা’শ উ’দ্ধার করে ময়নাদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়।

বিয়ানীবাজার থা’নার ওসি হিল্লোল রায় বলেন, জান্নাত নামের মে’য়েটির লা’শ উ’দ্ধার করেছে একদল পু’লিশ। তার লা’শ ময়নাত’দন্তের জন্য ওসমানী হাসপাতা’লের ম’র্গে প্রেরণ করা হয়েছে।

সিলেটে নাদেলের জয় ক্ষোভ নাসির আজাদ বলয়ে

সিলেটে নাদেলের জয় ক্ষোভ নাসির আজাদ বলয়ে

 


সিলেট ছাত্রলীগের জট খুলেছে। ৪ বছর পর ঘোষণা করা হয়েছে সিলেট জে’লা ও মহানগর ছাত্রলীগের কমিটি। ঘোষিত কমিটিতে জয় হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বলয়ের। এতে খুশী তার বলয়ের নেতাকর্মীরা। তবে- ক্ষুব্ধ জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ বলয়ের নেতারা। নাসিরের বলয় থেকে সাধারণ সম্পাদক দেয়া হলেও এতে খুশী নয় ওই বলয়ের নেতারা। তারা গতকাল বিকালে সিলেটে বি’ক্ষোভ করেছে। ভাই ও দাদাদের বলয় থেকে বের হতে পারেনি সিলেট ছাত্রলীগ।

দীর্ঘদিন থেকে ভাই ও দাদাদের নেতৃত্বেই চলছে ছাত্রলীগ। এ নিয়ে বিতর্কের অন্ত নেই। এ কারণে ২০১৭ সাল থেকে সিলেটে ছাত্রলীগের কমিটি দেয়া হয়নি। গ্রুপিং-দ্বন্দ্ব চাঙ্গা হওয়ার আশ’ঙ্কার কারণেই সিলেটে কমিটি দেয়া হয়নি বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। এবার কমিটি দেয়ার তোড়জো’র শুরু করা হলেও ভাই ও দাদাদের দৌড়ঝাপে বিব্রত ছিলেন কেন্দ্রীয় নেতারা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ৪ বছর পর গতকাল সিলেট জে’লা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে জে’লা ছাত্রলীগের সভাপতি হয়েছেন নাজমুল ইস’লাম ও সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ। মহানগর ছাত্রলীগে কিশওয়ার জাহান সৌরভকে সভাপতি ও মো. নাঈম আহম’দকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে- এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। আগামী ৭ দিনের মধ্যে জে’লা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হবে।

এছাড়া কেন্দ্রীয় সদস্য হয়েছেন জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হোসাইন মোহাম্ম’দ সাগর ও সঞ্জয় পাশী জয়। এছাড়া, মহানগর ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে হুসাইন মোহাম্ম’দ সাগর ও সঞ্জয় পাশী জয়কে।

ছাত্রলীগের তেলীহাওর গ্রুপের নেতারা জানিয়েছেন; এবার জে’লা ছাত্রলীগের সভাপতি হিসেবে তেলীহাওর গ্রুপ থেকে চাওয়া হয়েছিল জাওয়াদ ইবনে জাহিদ খানকে। কিন্তু গ্রুপের ভেতরেই রাহেল সিরাজ জাওয়াদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। এ কারণে জাওয়াদকে কেন্দ্রীয় সদস্য করে রাহেল সিরাজকে জে’লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হলেও তেলীহাওর গ্রুপের নেতারা সেটি মানেননি। এ কারণে এই গ্রুপের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। গতকাল বিকালে গ্রুপের নেতাকর্মীরা সিলেটে বি’ক্ষোভ মিছিল করেছে। তারা কমিটি বাতিলের দাবি জানিয়েছে।

অ’পরদিকে, জে’লা ছাত্রলীগ নিয়ে মা’থা না ঘামালেও মহানগর ছাত্রলীগের সভাপতি পেয়েছে ছাত্রলীগের দর্শনদেউরী গ্রুপ। ওই গ্রুপের সিনিয়র সদস্য কি’শোয়ার জাহার সৌরভ মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল বলয়ের কর্মী সৌরভের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন শাহ আলম শাওন নামের আসাদ গ্রুপের এক নেতা। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্যও। কিন্তু শাওন শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি। তবে. আসাদ বলয় থেকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে হুসাইন মোহাম্ম’দ সাগর। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাইম আহম’দ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমা’র সাহার বলয়ের কাস্মির গ্রুপের নেতা। ওই গ্রুপের নেতা হলেও নাইমের সঙ্গে দর্শন দেউরী গ্রুপের সিনিয়র নেতাদের সঙ্গে স’ম্পর্ক ভালো রয়েছে। বিষয়টি আ’লোচিত হচ্ছে বিধান বলয়েও।

জে’লা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইস’লাম টিলাগড়ের রঞ্জিত বলয়ের ছাত্রলীগ নেতা। ছাত্রলীগের সাবেক নেতাদের নাজমুলের প্রতি নজর ছিল। এ কারণে জে’লা ছাত্রলীগের সভাপতি পদে মুহিবুর রহমান, জাওয়াদ খান ও রাহেল সিরাজ তীব্র প্রতিযোগিতা করলেও কাজ হয়নি। দীর্ঘদিন পর রঞ্জিত বলয়ে জে’লা ছাত্রলীগের শীর্ষ পদ গেল। আর এতে পুরোপুরি মাইনাস হয়েছেন টিলাগড় গ্রুপের আজাদ বলয়ের নেতারা। ঘোষিত কমিটির একটিতেও আজাদ বলয়ের কোনো নেতার নাম আসেনি। এ কারণে চরম ক্ষুব্ধ এই বলয়ের নেতারা। কারণ, টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতি শুরু হয়েছিল আজাদুর রহমান আজাদের হাত ধরেই। টিলাগড়কে বলা হয় ছাত্রলীগের হেডকোয়ার্টার। এরপরও আজাদ বলয় পুরোপুরি মাইনাস হওয়ার কারণে অ’বাক হয়েছেন অনেকেই। তবে, এ ব্যাপারে গতকাল বিকাল পর্যন্ত আজাদ বলয়ের নেতারা কোনো প্রতিক্রিয়া দেখাননি।

সিলেটের প্রয়াত নেতা বদর উদ্দিন আহম’দ কা’ম’রানের সাবেক বলয়ের নেতারা লবিং করলেও তাদের কারও জায়গা হয়নি। এদিকে, ছাত্রলীগের ঘোষিত কমিটির কেন্দ্রীয় সদস্য করা হলেও জাওয়াদ খান ও মুহিবুর রহমান পদ প্রত্যাখান করেছেন। গতকাল নিজেদের ফেসবুক আইডিতে তারা দু’জনই পদ প্রত্যাখান করে স্ট্যাটাস দেন। জাওয়াদ খান তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন- ‘প্রিয় সতীর্থ, সহযোদ্ধা শুভাকাঙ্খী; সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বি’জ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত করা হয়েছে। আমি উক্ত সদস্যপদ প্রত্যাখান করলাম। রাজনীতি থেকে যখন অ’প রাজনীতি শক্তিশালী হয়ে যায় তখন আমা’র মতো কর্মীর কাছে প্রত্যাখ্যান করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না।’ কেন্দ্রীয় সদস্যপদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি নিয়েছেন মুহিবুর রহমান মুহিব। মুহিব সিলেট জে’লা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে তিনি সভাপতির পদ প্রত্যাশী ছিলেন। এই কমিটি ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ প্রত্যাখান করে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য করায় আমি বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বা’স করি আমি এই বিশাল পদের যোগ্য নই। তাই আমি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নিলাম।’

الأحد، 10 أكتوبر 2021

সিলেটের বিয়ানীবাজারে রাজমহল এক্সপ্রেস

সিলেটের বিয়ানীবাজারে রাজমহল এক্সপ্রেস

 


রোববার (১০ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ বিয়ানীবাজারে এই শাখার উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর।

 
প্রবাসীরা বিয়ানীবাজারে এধরনের সুপারশপে কেনাকাটা করতে পেরে বেশ উৎফুল্ল। তারা জানান, একটি উপজেলায় মানসম্পন্ন এমন সুপারশপ হবে ভাবাই যায় না।

বিশ্বমানের সেবা উপজেলাবাসীকে পৌঁছে দেওয়ার পাশাপাশি বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্দেশে এই সুপারশপ খোলার উদ্যোগ নেওয়া হয় বলে জানান রাজমহল সুপার শপের ব্যবস্থাপনা পরিচালক শেখ নূরুল হক।

রাজমহল সুপার শপের অপারেশন ম্যানেজার মো. হুমায়ূন কবির পলাশ জানান, সব পণ্যের শতভাগ গুণগত মান নিশ্চিত রেখে ক্রেতার হাতে তা তুলে দিতে রাজমহল অঙ্গীকারবদ্ধ।

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর বিয়ানীবাজার পৌরএলাকায় রাজমহল এক্সপ্রেসের কার্যক্রমকে স্বাগত জানিয়ে রাজমহল প্রতিটি পণ্যের মান বজায় রেখে বিয়ানীবাজারে সেবা দিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজমহল এক্সপ্রেসে মিষ্টি, ফাস্টফুড, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফ্রোজেন মাছ-মাংসসহ সব ধরনের পণ্য রয়েছে।
 
 
 
 
সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

 


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) করো’না আ’ক্রান্ত হয়ে একজনের মৃ’ত্যু হয়েছে। এর আগে গত ৭,৮ ও ৯ অক্টোবর মৃ’ত্যুহীন দিন পার করেছিল সিলেট বিভাগ। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করো’না শনাক্ত হয়েছে।

আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মা’রা যাওয়া একমাত্র ব্যক্তি সুনামগঞ্জ জে’লার বাসিন্দা। এনিয়ে এখন পর্যন্ত বিভাগে করো’নাভা’রাই’রাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জে’লায় ৭২ জন মা’রা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার শূন্য দশমিক ৭৬ শতাংশের করো’না শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জে’লায় শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ, সুনামগঞ্জে শূণ্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ১.৮৯ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৫ জন সিলেট জে’লার বাসিন্দা। বাকি ১ জন মৌলভীবাজার জে’লার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করো’নাভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭০৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪০ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১২৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করো’না আ’ক্রান্ত হয়ে ৯ জন বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জে’লার হাসপাতা’লে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতা’লে ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জে’লার বিভিন্ন হাসপাতা’লে ২৫ জন, সুনামগঞ্জের হাসপাতা’লে ২ জন, হবিগঞ্জের হাসপাতা’লে ১ জন ও মৌলভীবাজারের হাসপাতা’লে ৩ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৪ জন সিলেট জে’লার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জে’লার ১০ জন এবং মৌলভীবাজার জে’লার ১ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৪৯৭ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জে’লায় ৩১ হাজার ৩৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫৮ জন, হবিগঞ্জ জে’লায় ৩ হাজার ৭৮৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২৫৩ জন সুস্থ হয়েছেন।

তা’লেবানের নিষেধাজ্ঞা উঠল, স্কুলে ফিরেছে মে’য়েরা

তা’লেবানের নিষেধাজ্ঞা উঠল, স্কুলে ফিরেছে মে’য়েরা

 


আ’ফগা’নিস্তানের বালখে প্রদেশে সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছা’ত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তা’লেবান। বালখ প্রদেশের শিক্ষা বিভাগের বরাত দিয়ে টোলো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে মাজার-ই-শরিফের শিক্ষা বিভাগের প্রধান মৌলভী মোহাম্ম’দ নাইম বলখী জানান, আম’রা চাই সবাই যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়। তাহলে তারা একটি ভাল ভবিষ্যৎ পাবে। কারণ একটি ভাল ভবিষ্যৎ, একটি উন্নত ও সুন্দর সমাজের জন্য প্রয়োজন একটি শিক্ষিত প্রজন্ম।

আ’ফগা’নিস্তানে চলতি বছরের আগস্টে সাবেক সরকারের পতনের পর থেকে রাজধানী কাবুলসহ দেশটির অধিকাংশ জায়গাতেই প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছা’ত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন থেকে বালখের সব ছা’ত্রীই স্কুলে যেতে পারবে।

বালখের এক ছা’ত্রী তামান্না জানান, কিছুটা হলেও বিশ্বা’স ফিরে এসেছে। শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। এমনকি শিক্ষার মানও উন্নত হয়েছে। তবে সব আগের মতো হয়ে গেছে তা বলা যাচ্ছে না।

এ ব্যাপারে স্থানীয় আরেক ছা’ত্রী ফাতেমা জানান, স্কুলে আসার সময় নিরাপত্তা পরিস্থিতি বেশ ভালোই থাকে।

বালখের শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, এই প্রদেশে ছয়শ’র বেশি স্কুল রয়েছে। সেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যাদের মধ্যে অর্ধেকই ছা’ত্রী।

السبت، 9 أكتوبر 2021

এক লাখ ২৫ হাজার মোবাইল ফোন বন্ধের তালিকায়

এক লাখ ২৫ হাজার মোবাইল ফোন বন্ধের তালিকায়

 


নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির বেধে দেওয়া সময় অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে শুরু হয় এনইআইআর বাস্তবায়নের কাজ।

কঠোরতা আরোপের প্রথম তিন দিনে তিন লাখ ৪৯ হাজার ৬৫২টি মোবাইল ফোন ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেমে যাচাই শেষ হয়েছে।

বিটিআরসি বলছে, ১ অক্টোবর এনইআইআর সিস্টেমে সচল হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫টি ফোন। এরমধ্যে বৈধ ৭৮ হাজার ৮৭৬টি ও অ’বৈধ ৪৪ হাজার ১৯৯টি।

২ অক্টোবর সিস্টেমে সক্রিয় হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৮৯টি মোবাইল ফোন। এরমধ্যে বৈধ ৬৬ হাজার ৩২৬টি, অ’বৈধ ৩৭ হাজার ৬৬৩টি।

৩ অক্টোবর অ্যাকটিভেট হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৮৮টি ফোন। এর মধ্যে বৈধ ৭৯ হাজার ৫৮৯টি, অ’বৈধ ৪২ হাজার ৯৯৯টি মোবাইল ফোন।

সব মিলিয়ে অ’বৈধ চিহ্নিত ১ লাখ ২৪ হাজার ৮৬১টি মোবাইল ফোন। তালিকায় থাকা মোবাইল ফোনে এরইমধ্যে মেসেজ পাঠানো হয়েছে। এগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

বিটিআরসির স্পেকট্রাম ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম জানিয়েছেন, অ’বৈধ মেসেজ যাওয়া ফোন যদি কোনো মোবাইল বিক্রেতা ফেরত না নেন, বদলে না দেন বা টাকা ফেরত না দেন তবে বিটিআরসির কল সেন্টারে (১০০ নম্বরে) ফোন দিয়ে জানাতে পারেন। বিটিআরসি এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে।

মা’কে নির্যাতনের দায়ে ছেলের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

মা’কে নির্যাতনের দায়ে ছেলের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

 


হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামে মা’কে নি’র্যা’তনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিশন মিয়া (২১) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদ’ণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজে’লা নির্বাহী কর্মক’র্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ’ণ্ডাদেশ দেন।

দ’ণ্ডাদেশপ্রাপ্ত মিশন মিয়া নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামের মৃ’ত হোসেন মিয়ার ছে’লে।

জানা যায়, মিশন মিয়া বিবাহিত হলেও বেকার। মা দর্জির কাজ করে সংসারের খরচ জোগান। প্রায়ই মা’কে টাকার জন্য মা’রধর ও আসবাবপত্র ভাঙচুর করে আসছিল মিশন মিয়া। শুক্রবার সন্ধ্যায় টাকার জন্য মায়ের উপর অমানবিক নি’র্যা’তন শুরু করে মিশন। এক পর্যায়ে দা নিয়ে মাকে মা’রতে গেলে চি’ৎকার শুনে আশপাশের লোকজন এসে মিশন মিয়াকে আ’ট’ক করে।

খবর পেয়ে নবীগঞ্জ উপজে’লা নির্বাহী কর্মক’র্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থা’নার এসআই আমীর হামজা সহকারে একদল পু’লিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী মিশন মিয়াকে পু’লিশের কাছে সোপর্দ। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে মা’কে নি’র্যা’তনের দায়ে মিশনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদ’ণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজে’লা নির্বাহী কর্মক’র্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, মাকে প্রায়ই নি’র্যা’তন করতো মিশন, আগে থেকেই অ’ভিযোগ ছিল। শুক্রবার ফের নি’র্যা’তনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদ’ণ্ড প্রদান করি।

শায়েস্তাগঞ্জের ওলিপুরে অপরিকল্পিত পার্কিংয়ে যানজট \ ভোগান্তি চরমে

শায়েস্তাগঞ্জের ওলিপুরে অপরিকল্পিত পার্কিংয়ে যানজট \ ভোগান্তি চরমে

 


শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গাড়ির অপরিকল্পিত পার্কিংয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। যানজটের সুযোগে মহাসড়কে প্রায়ই ঘটে ছিনতাই। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ও মহাসড়কে চলাচলকারী যানবাহন। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চল্লিশের বেশি কারখানা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের

 অভিযোগ, এসব কারখানার কর্মী ও মালামাল পরিবহনের গাড়িগুলোর অপরিকল্পিত পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। তাঁদের দাবি, দ্রæত এই সমস্যা নিরসন করা হোক।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু প্রাণ-আরএফএল গ্রæপেরই প্রায় ১৫ হাজার কর্মী রয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে তাদের কর্মীরা কারখানায় বের হন ও প্রবেশ করেন। তাঁদের পরিবহনের জন্যই যত গাড়ি মহাসড়কে পার্কিং করে, দীর্ঘ যানজটের জন্য তাই যথেষ্ট। প্রতিদিন ভোর থেকে নয়টা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে যাতায়াতকারী পণ্যবাহী, যাত্রীবাহী গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে যায়। দুই ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এ সময় ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে বিভিন্ন রকম পণ্যসামগ্রী ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় এক বাসিন্দা বলে, শুধু কর্মীদের পরিবহনের গাড়িই নয়, প্রতিদিন শতাধিক মাল বহনকারী লরি এই এলাকায় প্রবেশ করে। এসব লরি থেকে মালামাল আনলোড করা বা মোড় ঘুরতে গেলেও যানজট তৈরি হয়। কখনো কখনো ঢাকা-সিলেট রেললাইনের ওপরেও গাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

যানজটের ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) হাসান মঞ্জুরুল হক বলেন, ‘আমরা এই ব্যাপারে দ্রæত পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে নিজেদের উদ্যোগে কীভাবে সড়কটি যানজট মুক্ত রাখা যায়, সে জন্য বেশ কিছু লোককে ট্রাফিক ট্রেনিং করাচ্ছি, যেন তাঁরা দায়িত্ব পালন করতে পারেন। সেই সঙ্গে স্থানীয় গাড়িগুলো যেন সুনির্দিষ্ট স্থানে রাখা যায়, সে ব্যাপারেও চিন্তা করছি। তা ছাড়া কর্মীদের কীভাবে গ্রæপ করে বের করা যায়, তা নিয়েও ভাবছি।’

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালককে (জিএম) যানজটের ব্যাপারে চিঠি দিয়েছি। মনে হচ্ছে বিষয়টি তাঁরা কানে তুলছেন না।’

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে। আশা করছি দ্রæত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’