‏إظهار الرسائل ذات التسميات সিলেট. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات সিলেট. إظهار كافة الرسائل

الأربعاء، 30 أبريل 2025

ওরসে অসামাজিকতা বন্ধে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ওরসে অসামাজিকতা বন্ধে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি


 

 

অনুষ্ঠিতব্য ওরসে মাজারে সকল ধরনের অসামাজিকতা ও অনৈতিক অপকর্ম বন্ধে নানা কর্মসূচি গ্রহণ করেছে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’।


এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ...

বুধকার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয়ে গিয়ে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ বৈঠক করেন।

এসময় তারা আসন্ন ওরসে শাহজালাল মাজার প্রাঙ্গণে সকল অশ্লীল, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

স্মারকলিপিতে ওরসে মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা, গান-বাজনা, মদ-গাজার আসর বন্ধ করা এবং ধর্মপ্রাণ মানুষের সঠিক পন্থায় জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন-সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৈঠকে কাফেলার নেতারা বলেন- হযরত শাহজালাল রাহ সিলেট এসেছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে। সকল শিরিক-বিদাআত, অশ্লীলতা-অসামাজিকতা-অনৈতিকতা নির্মূল করতে। অথচ এই ওলির মাজার প্রাঙ্গণেই অবাধে চলছে এসব চরম অন্যায় ও বিতর্কিত কাজ। তাই এবারের ওরসে এসব কাজ কিছুতেই হতে দিবেন না সিলেটের ধর্মপ্রাণ মানুষ। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
 

বৈঠককালে জেলা প্রশাসক শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মুফতি মুহিউদ্দিন ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।
 

এদিকে, একই লক্ষ্যে গত ২৩ এপ্রিল সিলেট মহানগরের কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়- শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি চালাবে তাওহিদি কাফেলা। কর্মসূচির মধ্যে রয়েছে- ব্যাপক গণসংযোগ, প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়।

কাফেলার নেতৃবৃন্দ বলেন- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মপ্রাণ মুসলমানদের দাবিতে শাহজালাল মাজারে সাপ্তাহিক ওরসের গান-বাজনা ও মাদক আসর বন্ধ হয়েছে। এবারও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ইসলামী শালীনতার পরিবেশে ওরস সম্পন্ন হয়।
 

তারা আরও বলেন- মাজার কর্তৃপক্ষকে ধর্মপ্রাণ জনতার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরিবিলি জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায়, সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

 

 

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে ফ তা র

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে ফ তা র


 

 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।....

 

আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

 

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।


 

 

 

মেঘ ডাকলেই আ ত ঙ্ক : সিলেটে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে ১২ প্রাণহানী

মেঘ ডাকলেই আ ত ঙ্ক : সিলেটে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে ১২ প্রাণহানী

 


মৌসুমের শুরতেই বজ্রপাতে এমন প্রাণহানীর ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরী করেছে। গোটা বিভাগজুড়ে বিশেষ করে হাওরাঞ্চলের মানুষরা আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে উঠছেন। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলায় একের পর এক বজ্রপাতের ঘটনায় আতঙ্কে দিন কাটছে মাঠের মানুষের। বিভাগের হাওরাঞ্চলজুড়ে এখন এক ভিন্নরকম আতঙ্ক বজ্রপাত।

 

 

জানা যায়, সর্বশেষ সোমবার (২৮ এপ্রিল) একদিনে সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এরমধ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন তিনি। এসময় তার সাথে থাকা গবাদিপশুরও মৃত্যু হয়। এদিকে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে বজ্রপাতে দুর্বাসা দাস নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। অপরদিকে, মৌলভীবাজারের বড়লেখা  উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবি দাস নামে আরো এক চা শ্রমিকের মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু  হয়। বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেচনী গ্রামে ২৩ এপ্রিল সন্ধ্যায় বজ্রপাতে প্রাণ হারান ২০ বছর বয়সী কৃষক আবু আইয়ূব। তিনি মাঠে ধানের খড় সংগ্রহ করছিলেন। এর একদিন আগে, ২২ এপ্রিল চন্ডিপুর গ্রামে ধান কাটতে এসে বজ্রাঘাতে মারা যান ভোলার রসুলপুরের ইকবাল হোসেন, যিনি দিনমজুর হিসেবে কাজ করছিলেন। একইদিন সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা চালাতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান জিলান মিয়া।

 

এর আগেও, ১৬ এপ্রিল হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা হাওরে ধান কাটার সময় মারা যান চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিক-মনিরুল ইসলাম ও কপিল উদ্দিন। এছাড়া ১৫ এপ্রিল সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায় মারা যান দুই কৃষক-আমির উদ্দিন ও দেলোয়ার হোসেন। ১৮ মার্চ ভোররাতে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় বজ্রপাতে প্রাণ হারান সাইদুল ইসলাম নামের এক যুবক, যিনি টিউবওয়েল থেকে পানি তুলছিলেন।

 

আবহাওয়াবিদদের মতে, চলতি মৌসুমে প্রচন্ড গরমের পর হঠাৎ বৃষ্টি বজ্রপাতের প্রবণতা বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, সিলেটের ওপর দিয়ে এখন তীব্র বজ্রপাত ও মাঝারি বৃষ্টিপাত প্রবাহিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

 

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে গড়ে আড়াই থেকে তিনশ মানুষ প্রাণ হারান, যার ৯৩ শতাংশই গ্রামাঞ্চলে। দেশের ১৫টি বজ্রপাত ‘হটস্পট’-এর মধ্যে অন্যতম সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এসব এলাকায় উন্মুক্ত হাওরাঞ্চল থাকায় বজ্রপাতে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি।

 

এদিকে, মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন টানা দেশজুড়ে বৃষ্টি ঝরবে। এরপর কমবে বৃষ্টিপাতের প্রবণতা। যদিও এ সময়ের মধ্যে টানা চার দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। পঞ্চম দিন থেকে দিনের তাপমাত্রা কমে রাতে বাড়বে।

 

শিবগঞ্জে ঘর থেকে গৃহবধূর লা শ উদ্ধার

শিবগঞ্জে ঘর থেকে গৃহবধূর লা শ উদ্ধার



সিলেট নগরীর শিবগঞ্জে ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে....

নিহত নারীর নাম তিশা আক্তার (২৭)। তিনি শিবগঞ্জ এলাকার লামাপাড়া (খন্ডিকরপাড়া) মোহনী-১২৯ নম্বর বাসার আব্দুল মুমিনের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় স্বামীর ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিশা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


 

الاثنين، 28 أبريل 2025

ওসমানী মেডিকেলে রোগীর সাথে কি ঘটে ছিল?

ওসমানী মেডিকেলে রোগীর সাথে কি ঘটে ছিল?

 





গত রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক আবাসিক চিকিৎসকের রোগীর আত্নীয় ও বন্ধুকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও টি প্রকাশ্যে আসার পর চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। তবে সেই চিকিৎসকের দাবি অশোভণ আচরণ ও গালি দেওয়ায় মেজাজ হারান তিনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ভাইরাল ভিডিওতে দেখা যায় কর্তব্যরত ডাক্তারকে কিছু একটা বলায়, রোগীর ভাইকে মারতে তেরে যান ডাক্তার। ভিডিওতে সেই যুবককে লাথি মারতেও দেখা যায়।



ঘটে যাওয়ার এই বিষয়টির বিবরণ দেন ভুক্তভোগী রোগী জোবেল আহমেদ ও তার বন্ধু জুবায়ের বলেন, ‘এপেন্ডিসাইটিস এর ব্যাথা উঠায় ডাক্তারকে ডাক দিলে ডাক্তার আসছেন বলে ইমার্জেন্সি অন্য একটি রোগী দেখতে আরেকটি ওয়ার্ডে চলে যান। পরবর্তীতে ডাক্তার আসার পর আবার যখন আমি ডাক দেই তিনি বলেন এই ভাবে ডাকছেন কেনো। আমি বললাম স্যার বলেই তো ডাকলাম পরবর্তীতে ডাক্তার ক্ষেপে গিয়ে থাপ্পর ও লাথি দেন।’


এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রুবেল আহমেদ বলেন, ‘রোগীর এটেন্ডেস ডাক্তার ডা. তনয়কে ডাকার ভঙিটা ভালো ছিলো না আর পরবর্তীতে যখন ডাক্তার তনয় ফিরে আসে তখন তাকে গালাগালি করলে তখন মেজাজ হারিয়ে ফেলেন এবং এই ঘটনা ঘটে।’


অভিযুক্ত ডা. তনয় জানান, ‘অশোভণ আচরণ ও গালি দেওয়ায় মেজাজ হারান তিনি। পরবর্তীতে রোগীর গার্ডিয়ানের কাছে গিয়ে সব কিছু বুঝিয়ে বললে তারা বিষয়টা বুঝতে পারেন। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।’


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর সৌমিত্র চক্তবতী বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্মদিবসে রিপোর্ট দিবেন।’

 

 

 

 

 

 

 


الثلاثاء، 18 يونيو 2024

রাতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আভাস

রাতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আভাস


 

 

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ভাসছে সিলেট-সুনামগঞ্জ। এর মাঝেই বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর (১৯ জুন) উত্তরপূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টি হতে পারে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার (১৮ জুন) বন্যা পূর্বাভাস আপডেটে এ তথ্য জানিয়েছেন।

এ আবহাওয়াবিদ আরও জানান, বুধবার দুপুর ২টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তা অপেক্ষা কয়েকগুণ বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে মেঘালয় পর্বতের ওপরে।

তার মতে, আজ রাতটি খুবই গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ ও সিলেট জেলার জন্য। পানিবন্দি মানুষকে উদ্ধার করার জন্য দ্রুত প্রস্তুতি নিয়ে রাখা পরামর্শও দেন তিনি।

ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে পূর্বাভাস দিয়েছেন জানিয়ে এ গবেষক আরও বলেন, বিকেলের পর থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও রাত ১২টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাত ৩টার পর থেকে আবারও সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি শুরু হতে পারে।  ভোর ৬টার পর থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত খুবই ভারি বৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় মঙ্গলবার দুপুর থেকে সুনামগঞ্জ জেলার কোনো কোনো স্থানে নদীর পানি সাময়িকভাবে কমা শুরু করলেও মধ্যরাতের পর থেকে আবারও তা বাড়তে পারে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন-নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানান গবেষক পলাশ।

জলবায়ু বিষয়ক এ গবেষক আরও জানান, স্বাভাবিকভাবে সিলেটে জুনের দিকে ৮৪১ মিলিমিটার বৃষ্টি হয়। তবে ২০২৪ সালে জুনের ১৭ দিনেই ১৫৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গড় বৃষ্টিপাতের চেয়ে ৮৪ শতাংশ বেশি।    

এদিকে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও পান্থুমাইসহ সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিলেটের বন্যা পরিস্থিতি বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আগামী সাত দিন অতিভারি বর্ষণ হতে পারে সিলেট ও এর আশপাশের এলাকায়। এছাড়া উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচলে অর্থাৎ ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা বেসিনে বৃষ্টি বাড়ছে। তিস্তা বাঁধ এলাকায়ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে আরও এক সপ্তাহ। এ কারণে সিলেটবাসীর জন্য আপাতত কোনো সুখবর নেই। বরং ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখিন হতে হবে তাদের।

الاثنين، 3 يونيو 2024

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

 



আরেকটি নির্ঘুম রাত কেটেছে সিলেট নগরবাসীর। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা। সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকা এ বৃষ্টির নগরের শতাধিক এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক। ঘরের ভেতর পানি প্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী। তবু শেষ রক্ষা হয়নি।

এর আগে গত বুধবার এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিলো সিলেটের পাঁচ উপজেলা। এবার এই ভয়াবহতার সাক্ষী হলো নগরবাসী। অথচ গত দুদিন বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিলো। ফলে পানি দ্রুত নেমে যাওয়ার আসায় বুক বেঁধেছিলো সিলেটবাসী। রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়েবালি।

রোববার বিকেলেই একপশলা বৃষ্টি হয় সিলেটে। তবে রাত ১২ টা থেকে শুরু হয় ভারি বৃষ্টি। যা অব্যাহত থাকে সোমবার সকাল পর্যন্ত।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো সজিব জানান, রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।

আগে থেকেই নগরের কয়েকটি এলাকায় বন্যার পানি ছিলো। পানিতে টইটুম্বুর ছিলো সুরমা নদীও। বৃষ্টিতে রোববার মধ্যরাত থেকেই নদী উপচে নগরের নতুন নতুন এলাকা ডুবতে শুরু করে। বাসাবাড়িতে ঢুকে যায় পানি।

নগরের উপশহর এলাকার সড়কে আগে থেকেই পানি ছিলো। রোববার রাতে এই এলাকার প্রায় সব বাসার নিচ তলায় পানি ঢুকে যায়।

উপশহরের ডি ব্লকের বাসিন্দা শাহাজান আহমদ সোমবার সকালে বলেন, ঘরের ভেতরে হাঁটু পানি, সড়কে কোমর সমান পানি। না ঘরে থাকতে পারছি, না বাইরে বের হতে পারছি। বছর বছর এই দুর্ভোগ আর ভালো লাগছে না।

এই এলাকার একটি বাসার চারতলায় থাকেন সাংবাদিক সংগ্রাম সিংহ। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি আমি একটা দ্বীপে! চারদিকে শুধু পানি আর পানি। তার মধ্যে মনে হচ্ছে ভাসছি।

সোমবার সকালে সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের উপশহর, তেরররন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া মজুমদার পাড়া লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালিঘাট, শেখঘাটসহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, আতংক উৎকণ্ঠায় আরেকটি নির্ঘুম রাত কাটলো রোববার। রাত একটায় একবার ঘরে পানি ঢুকে। ঘরের সবাই মিলে চারপাশে বাঁধ পানি সেচে বের করি। ভোর ৪ টার দিকে আবার ঘরে পানি ঢুকে পড়ে। ঘরের সব আসবাবপত্র নষ্ট হচ্ছে। সকালেও পানি বাড়ছে।

নগরের জামতলা এলাকার বাসিন্দা, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, রোববার রাতে ঘরে আবারো পানি ঢুকেছে। এর আগে ২০২২ সালের বন্যার সময়ও পানি ঢুকেছিল। অথচ তখন বন্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে বারবার এই দুর্ভোগ পোহাতে হত না।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, আগে থেকে নগরের নয়টি ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত ছিলো। রোববার রাতের বৃষ্টিতে নগরের প্রায় সবগুলো ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, ঢলে আগে থেকেই সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। তাই বৃষ্টির পানি নদী দিয়ে নামতে পারেনি।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকালে সিলেট সিটি করপোরেশনে জরুরী বৈঠক চলছে বলে জানান তিনি।

এদিকে, বৃষ্টির পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিচতলায়। এতে দুর্ভোগে পড়েছেন কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা। তবে সেবা অব্যাহত আছে জানিয়ে এই হাসপাতালের উপ পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী বলেন, হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেবা ব্যাহত হতে পারে।

পানি বাড়ায় সিলেট নগরের বেশিরভাগ স্কুল কলেজের সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া নগরের বেশিরভাগ এলাকায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

السبت، 10 فبراير 2024

সিলেটে ক ঠো র আ ন্দো ল নে র পথে হাঁটছেন সিএনজি পাম্পের মালিকরা!

সিলেটে ক ঠো র আ ন্দো ল নে র পথে হাঁটছেন সিএনজি পাম্পের মালিকরা!


 সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে ‘পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায়’ যানবাহনে জ্বালানি সংকট নিরসনের দাবিতে গ্যাসের লোড বাড়ানোর দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

 

 

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমার পাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারের হল রোমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 


সভা বক্তারা বলেন, দেশের বৃহৎ গ্যাস সিলেট থেকে আহরণ করা হলেও সিলেটবাসীকে সেই গ্যাস থেকে বঞ্চিত করা হচ্ছে। সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় জরুরী রোগী পরিবহন সেবা এ্যাম্বুলেন্সসহ যাবতীয় যানবাহনে জ্বালানি সংকট চরম আকারে পৌঁছেছে।২০০৭ সালের বেঁধে দেয়া লোড দিয়ে ২০২৪ সাল পর্যন্ত চলছে। এই দীর্ঘ ১৭ বছরে দেশে  ব্যাপক উন্নয়ন হয়েছে, সড়ক প্রস্থ হয়েছে, সড়কে যানবাহন কয়েকগুণ বেড়েছে কিন্তু গ্যাস স্টেশনের লোড বাড়ানো হয়নি। বিষয়টি সিলেট জালালাবাদ গ্যাস অফিসকে বারবার জানানোর পরও তারা সমস্যা সমাধানে এগিয়ে আসছেন না। আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।  ফিলিং স্টেশনে চাহিদা মত গ্যাস সরবরাহ করা না হলে সিলেট বিভাগের সকল সিএনজি ফিলিং ষ্টেশন বন্ধ রাখা হবে, পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করাসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
 

সভায় সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পেট্রোল পাম্প এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় সহসভাপতি কামাল উদ্দিন, সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ।

 

 

الأحد، 2 أبريل 2023

ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার

ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার


 

 

 

সিলেটের জৈন্তাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে ৪র্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন ও ৩২ জন উপকারভোগীর মধ্যে দলিল হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫৯টি উপজেলার মত জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন পরবর্তী জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে উপকারেভাগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান এবং চারিকাটা ইউপি'তে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা প্রমুখ।

السبت، 1 أبريل 2023

নগরীর টুকেরবাজারে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

নগরীর টুকেরবাজারে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ


 

 

সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘একটি শহরের প্রাণ হচ্ছে শহরের পাড়া ও মহল্লাগুলো। সুস্থ, সচল ও আধুনিক সিলেট নগরী গড়তে গেলে প্রতিটি এলাকা, পাড়া-মহল্লাকে আলাদাভাবে নজর দিতে হবে। প্রতিটি এলাকাভিত্তিক সমস্যা শনাক্ত করে সেগুলোর স্থায়ী সমাধানের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও আধুনিকায়ন করাটা অত্যন্ত জরুরি।

শুক্রবার (৩১ মার্চ) সিলেট নগরীন বৃহত্তর টুকের বাজার এলাকার ৩৯নং ওয়ার্ডর পিরপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজে মুসল্লিদের সাথে কুশল বিনিময় শেষে স্থানীয় পিরপুর গ্রামে গণসংযোগ করেন।

এসময় তিনি আরো বলেন, আমি গত কয়েকদিন এই এলাকার আনাকাচাচে বিচরন করেছি। সাধারণ মানুষের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ইনশা আল্লাহ যদি সুযোগ পাই এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে অগ্রধীকার ভিত্তিতে কাজ করবো।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভিপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, পিরপুর জামের মসজিদের মোতওয়াল্লি প্রবীন মুরব্বি নেওয়াজ উদ্দিন, সাহাব উদ্দিন, ফারুক আহমদ, এনামুল মেম্বার,আব্দুল হান্নান মাস্টার, মোস্তাক আহমদ, তৌহিদ কুদ্দুছ, কবির আহমদ, জাবেদ আহমদ, তোফায়েল আহমদ, সাকের আলী, রাজু আহমদ,ইমরান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যানের উদ্যোগে অর্ধেক দামে নিত্যপণ্য বিক্

ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যানের উদ্যোগে অর্ধেক দামে নিত্যপণ্য বিক্


 

 

 

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বাজার অস্থির। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় মধ্য ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। এ অবস্থায় ফেঞ্চুগঞ্জে একদিনের ব্যতিক্রমী বাজার চালু করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। বাজার দরের অর্ধেক দামে নিত্যপ্রয়োজনীয় ১০টি পণ্য মানুষের হাতে তুলে দেন উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমেদ জিলু।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজন করা হয় এ বাজারের। একজন ক্রেতা ১৪০ টাকা কেজি দরের ডাল ৭০ টাকায়, ১২০ টাকা দরের চিনি ৫০ টাকায়, ১৯০ টাকা লিটারের তেল ৮০ টাকায়, ৪৫ টাকা দরের পেঁয়াজ ২০ টাকায়, ৯০ টাকা দরের ছোলা ৪০ টাকায়, ২০০ টাকা দরের খেজুর ১০০ টাকায়, ২৫ টাকা দরের আলু ১০ টাকা করে মোট ১০টি পণ্য বাজারের অর্ধেক দামে কিনেন ক্রেতারা।

অর্ধেক দামে পণ্য কিনতে আসা খিলপাড়া গ্রামের তানভীর হোসেন বলেন, খাদ্যসামগ্রীর দাম অর্ধেক হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তায় কিনতে পারছি। এক সপ্তাহের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই কিনে নিয়ে যাচ্ছি।

কটালপুর এলাকার বৃদ্ধ নাজিম আলী বলেন, বাজারে জিনিসপত্রের দাম বেশি। সেজন্য অর্ধেক দামে জিনিস কিনতে এসেছি। যে টাকা রোজগার করি, সেই টাকা দিয়ে বাজারে দু-চার পদ জিনিসপত্র কিনতে গেলে হিমশিম খেতে হয়।

ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু বলেন, অনেক মধ্য ও নিম্নআয়ের লোকজন কারো কাছ থেকে ত্রাণ নিতে চান না। লাজ-লজ্জার ভয়ে লোকজন কারো কাছে হাত পাতেন না। সেজন্য আমার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর মাহে রমজান ও ঈদের সময় অর্ধেক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়। আমার ইউনিয়নের ১ হাজার ১৫৮ জন মানুষের মধ্যে অর্ধেক দামে খাদ্যসামগ্রী বিক্রি করা হয়েছে।

الجمعة، 31 مارس 2023

মদিনা মার্কেটে বিএসটিআই’র জরিমানা

মদিনা মার্কেটে বিএসটিআই’র জরিমানা


 

 

নগরীর মদিনা মার্কেটে মোবাইল কোর্টের মাধ্যমে কিউ-বিস্ট্রোতে ২ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই সিলেট। গতকাল বুধবার ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ডিজিটাল স্কেল ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এই জরিমানা করা হয়। এসময় রমজান মাসের বিশেষ কার্যক্রম হিসেবে বাজার মনিটরিং এ মাছ, মাংস ও সবজির দোকানের ওজনযন্ত্রসমূহ যাচাই করে তারা।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বে এতে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং রাইসুল ইসলাম প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন।

السبت، 16 أبريل 2022

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

 



বাঁধ নির্মাণে পিআইসির দূর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীকে বলবেন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে আজ খাদ্য ঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতারাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যে সকল কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে, তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এই সব কথা বলেন।

কৃষি মন্ত্রী আরও বলেন,হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতংকে থাকি, কখন কি হয়। কারণ প্রকৃতির উপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায়, সেটা নিয়েও আমি কথা বলব।

হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে চালের দাম অব্যশই বাড়বে। তখন কেউ বলবে না, হাওরের ধান তলিয়ে গেছে। বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।

الأحد، 24 أكتوبر 2021

 ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দেওয়ায় সুনামগঞ্জে যুবক আটক!

ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দেওয়ায় সুনামগঞ্জে যুবক আটক!

 


সুনামগঞ্জের দোয়ারাবাজারে হযরত মুহম্ম’দ (সা:)কে নিয়ে ফেসবুকে মিথ্যা অ’পবাদ দিয়ে ধ’র্মীয় অনুভূতিতে উস্কানিমূলক আ’ঘাত করায় কৌশিক রায় (১৮)কে আ’ট’ক করেছে পু’লিশ।

সে উপজে’লার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারের বাসিন্দা কৃপাসিন্ধু রায় (ভানু) এর ছে’লে।

পু’লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্ম’দ (সা:)কে নিয়ে মিথ্যা অ’পবাদ দিয়ে ধ’র্মীয় অনুভূতিতে চরমভাবে উস্কানিমূলক আ’ঘাত করার অ’ভিযোগে শনিবার (২৩ অক্টোবর) বিকালে কৌশিক রায়কে স্থানীয় আমবাড়ি বাজার থেকে আ’ট’ক করে দোয়ারাবাজার থা’না পু’লিশ। বিকালেই ডিবি পু’লিশের হেফাজতে তাকে হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে ঐতিহ্যবাহী ব্যবসাবহুল প্রাচীন আমবাড়ি বাজারের শতভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয় ধ’র্মপ্রা’ণ মু’সলিম জনতা মিছিল সমাবেশ করতে বাজার ম’সজিদে জড়ো হন। ঘন্টা খানেক পর সন্ধ্যারাত পৌণে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি সা’পেক্ষ একটি শান্তিপূর্ণ মিছিল সমগ্র আমবাড়ি বাজার প্রদক্ষিণ করে।

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থা’নার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, আ’ট’ক কৌশিক রায়কে সুনামগঞ্জের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মা’মলার প্রস্তুতি চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পু’লিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

السبت، 23 أكتوبر 2021

 সিলেটে শিক্ষার্থী হত্যা, ১০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে শিক্ষার্থী হত্যা, ১০ জনের বিরুদ্ধে মামলা

 


সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইস’লাম রাহাত খু’নের ঘটনায় মা’মলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তার চাচা শফিকুল ইস’লাম বাদী হয়ে মা’মলা’টি করেছেন। মা’মলা নয়-২১/২২/১০/২১। মা’মলায় ১০ জনকে আ’সামি করা হয়েছে। মা’মলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থা’নার ওসি কা’ম’রুল হাসান তালুকদার।

তিনি বলেন, ‘রাহাতের চাচা বাদী হয়ে মা’মলা করেছেন। মা’মলায় ৩ জনের নামোল্লেখ ও ৫-৭ জনকে অ’জ্ঞাত হিসেবে আ’সামি করা হয়েছে। আ’সামিদের গ্রে’প্তারে অ’ভিযান চলছে। এক্ষেত্রে প্রযু’ক্তির সহায়তা নেওয়া হচ্ছে।’ তবে আ’সামিদের নাম প্রকাশ করতে রাজি হননি ওসি।

একটি সূত্র নিশ্চিত করেছে, মা’মলায় প্রধান আ’সামি করা হয়েছে দক্ষিণ সুরমা’র মোগলাবাজার থা’না এলাকার সিলাম পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছে’লে সামসুদ্দোহা সাদী (২০)। অ’পর দুই আ’সামি হলেন একই এলাকার জামাল মিয়ার ছে’লে তানভীর আহম’দ (১৯) ও দক্ষিণ সুরমা’র আহম’দপুরের সানী।

এদের মধ্যে সাদী ছাত্রলীগের কর্মী। তিনি সিলেট ছাত্রলীগের কা’শ্মীর গ্রুপের সাথে জ’ড়িত বলে জানা গেছে। দক্ষিণ সুরমা কলেজের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। কলেজে অধ্যয়নকালীন একবার তাকে বহিষ্কারও করা হয়।

পু’লিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আরিফুল ইস’লাম রাহাত (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাবার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান রাহাত। পরে বের হওয়ার সময় দুপুর সোয়া ১২টার দিকে কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভেতরে সাদী ও তানভীর সিলভা’র রঙ্গের একটি পালসার মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে রাহাতকে এলোপাতাড়ি ছু’রিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে উ’দ্ধার করে হাসপাতা’লে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

রাহাত দক্ষিণ সুরমা উপজে’লার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছে’লে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এ ঘটনায় কলেজে ৩ দিনের জন্য পাঠদান বন্ধের নোটিশ জারি করে কর্তৃপক্ষ।

الأحد، 17 أكتوبر 2021

সিলেট পূজামণ্ডপে হামলায় ১২ জন গ্রেপ্তার

সিলেট পূজামণ্ডপে হামলায় ১২ জন গ্রেপ্তার

 


সিলেটের ম’দিনা মা’র্কে’টের হাওলদারপাড়া এলাকার দুটি পূজামণ্ডপে গত শুক্রবার ইটপাট’কেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রে’প্তার করা হয়েছে।

পু’লিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬ টা পর্যন্ত নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া, নতুন বাজারসহ আশপাশ এলাকা থেকে এজহারনামীয় ১২ আ’সামিকে গ্রে’প্তার করে পু’লিশ৷

বিষয়টি নিশ্চিত করে মহানগর পু’লিশের অ’তিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থা’নাধীন হাওলাদারপাড়াস্থ ভাটিবাংলা পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ সরকারি দায়িত্বে নিয়োজিত পু’লিশের উপর হা’মলাকারীদের মধ্য থেকে এজাহারনামীয় ১২ জন আসামীকে গ্রে’প্তার করা হয়েছে।’

আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আ’দালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

الأحد، 10 أكتوبر 2021

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১ শতাংশের নিচে

 


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) করো’না আ’ক্রান্ত হয়ে একজনের মৃ’ত্যু হয়েছে। এর আগে গত ৭,৮ ও ৯ অক্টোবর মৃ’ত্যুহীন দিন পার করেছিল সিলেট বিভাগ। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করো’না শনাক্ত হয়েছে।

আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মা’রা যাওয়া একমাত্র ব্যক্তি সুনামগঞ্জ জে’লার বাসিন্দা। এনিয়ে এখন পর্যন্ত বিভাগে করো’নাভা’রাই’রাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জে’লায় ৭২ জন মা’রা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার শূন্য দশমিক ৭৬ শতাংশের করো’না শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জে’লায় শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ, সুনামগঞ্জে শূণ্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ১.৮৯ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৫ জন সিলেট জে’লার বাসিন্দা। বাকি ১ জন মৌলভীবাজার জে’লার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করো’নাভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭০৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪০ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১২৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করো’না আ’ক্রান্ত হয়ে ৯ জন বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জে’লার হাসপাতা’লে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতা’লে ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জে’লার বিভিন্ন হাসপাতা’লে ২৫ জন, সুনামগঞ্জের হাসপাতা’লে ২ জন, হবিগঞ্জের হাসপাতা’লে ১ জন ও মৌলভীবাজারের হাসপাতা’লে ৩ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৪ জন সিলেট জে’লার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জে’লার ১০ জন এবং মৌলভীবাজার জে’লার ১ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৪৯৭ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জে’লায় ৩১ হাজার ৩৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫৮ জন, হবিগঞ্জ জে’লায় ৩ হাজার ৭৮৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২৫৩ জন সুস্থ হয়েছেন।

বিচারের জন্য এখনও রাস্তায় ঘুরছেন রায়হানের মা-স্ত্রী

বিচারের জন্য এখনও রাস্তায় ঘুরছেন রায়হানের মা-স্ত্রী

 


সিলেটে পু’লিশ হেফাজতে রায়হান আহম’দের মৃ’ত্যুর এক বছর পূর্ণ হচ্ছে আজ সোমবার। চাঞ্চল্যকর এই হ’ত্যাকা’ন্ডের একবছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি বিচার কাজ। করোনা সংক্রমণের কারণে মা’মলার কার্যক্রমে দেখা দিয়েছে ধীর গতি।

এই ঘটনায় দায়ের করা পু’লিশের বিভাগীয় মা’মলার ত’দন্তও শেষ হয়নি গত বছরেও।

মা’মলা আর ত’দন্ত কার্যক্রমে এই ধীরগতিতে হতাশা দেখা দিয়েছে রায়ানের পরিবারের সদস্যদের মধ্যেও। বিচারের দাবিতে এখনও রাস্তায় ঘুরছেন তারা। এক বছর পূর্তির আগেরদিন রোববার বিকেলে রায়হানের মা ও স্ত্রী’ এই হ’ত্যাকা’ন্ডের বিচার দাবিতে একটি মানববন্ধনে অংশ নেন। এসময় রায়হানের দেড় বছর বয়সী শি’শুকন্যা আলফাকেও নিয়ে আসেন তারা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনে অংশ নিয়ে রায়হান হ’ত্যার বিচার কাজ দুত সম্পন্নের দাবি জানান রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী’ তাহমিনা আক্তার তান্নি।

সিলেট নগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহম’দ (৩৩) কে গত বছরের ১০ অক্টোবর রাতে তুলে নিয়ে আসে সিলেটের বন্দরবাজার ফাঁড়ি পু’লিশ। সেখানে তাকে রাতভর নি’র্যা’তন করা হয় বলে অ’ভিযোগ পরিবারের। পরদিন ১১ অক্টোবর সকালে মা’রা যান রায়হান। রায়হান সিলেট নগরের স্টেডিয়াম মা’র্কেট এলাকায় এক চিকিৎসকের চেম্বারে সহকারি হিসেবে কাজ করতেন।

রায়হানের মৃ’ত্যুর ঘটনা ‌প্রথমে ‘ছিতনতাইকারী স’ন্দেহে গণপি’টুনিতে মৃ’ত্যু’ বলে প্রচার করে পু’লিশ। তবে রায়হানের পরিবার প্রথম থেকেই নি’র্যা’তনে হ’ত্যার অ’ভিযোগ করা হচ্ছে। সিলেট মহানগর পু’লিশের প্রাথমিক ত’দন্তেও নি’র্যা’তনের প্রমাণ মিলেছে।

এ ঘটনায় ১২ অক্টোবর পু’লিশি হেফাজতে মৃ’ত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী’র তান্নি বাদি হয়ে সিলেট কতোয়ালি থা’নায় একটি মা’মলা দায়ের করেন।

গত ৫ মে মা’মলার ত’দন্তকারী সংস্থা পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৫ পু’লিশ সদস্যসহ ৬ জনকে অ’ভিযু’ক্ত করে অ’ভিযোগপত্র প্রদান করে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর আ’দালত এই অ’ভিযোগপত্রটি গ্রহণ করেন। তবে এখনও বিচারকাজ শুরু হয়নি।

এদিকে, মা’মলার পর মহানগর পু’লিশের পক্ষ থেকে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ওই কমিটি ত’দন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নি’র্যা’তনের সত্যতা পায়।

ত’দন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা পু’লিশের উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রে’প্তার করে মা’মলার ত’দন্তকারী সংস্থা পিবিআই। তবে প্রধান অ’ভিযু’ক্ত আকবর ১৩ অক্টোবর পু’লিশি হেফাজত থেকে পালিয়ে ভা’রতে চলে যান। গত বছরের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রে’প্তার করা হয়।

একবছরেও শেষ হয়নি বিভাগীয় মা’মলার ত’দন্ত
পু’লিশ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়ার পরপরই আকবরসহ পাঁচ পু’লিশ ও সিলেট কোতোয়ালি থা’নায় মা’মলার প্রথম ত’দন্তকারী কর্মক’র্তা এসআই আবদুল বাতেনসহ ৯ জনের বি’রুদ্ধে ৯টি বিভাগীয় মা’মলা হয়। এ মা’মলার ত’দন্ত একবচরেও শেষ হয়নি। বছর গড়িয়েছে। বিভাগীয় মা’মলা চলা ৯ পু’লিশ সদস্যের মধ্যে ৫ জন রায়হান হ’ত্যা মা’মলার অ’ভিযোগপত্রভুক্ত আ’সামি। এসআই আবদুল বাতেন, এএসআই কুতুব আলী ও দুজন কনস্টেবল সাময়িক বরখাস্ত আদেশে মহানগর পু’লিশ লাইনসে সংযু’ক্ত আছেন।

বিভাগীয় মা’মলার ত’দন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পিআরবি (পু’লিশ আইন) অনুযায়ী, কোনো পু’লিশ সদস্য অ’প’রাধমূলক কাজে জড়ালে তার বি’রুদ্ধে দুই ধরনের বিভাগীয় শা’স্তির (লঘু-গুরু) বিধান আছে। গুরুদ’ণ্ডের আওতায় চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত। লঘুদ’ণ্ডে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার বা পদাবনতি। বিভাগীয় মা’মলায় অ’ভিযোগপত্রভুক্ত পাঁচ পু’লিশ সদস্যদের মধ্যে শুধু আকবর গুরুদ’ণ্ডে দ’ণ্ডিত হতে পারেন বলে ত’দন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হ’ত্যা মা’মলায় অ’ভিযোগপত্রভুক্ত পাঁচ পু’লিশ সদস্যের মধ্যে চলতি মাসে শুধু আকবরের বিষয়ে ত’দন্ত প্রায় শেষ পর্যায়ে আছে। আরও বাকি চারজনের ত’দন্ত চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে রোববার জানতে চাইলে সিলেট মহানগর পু’লিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পু’লিশের বিভাগীয় ত’দন্ত কার্যক্রম ফৌজাদারি মা’মলার মধ্যে নেই। এর মাধ্যমে পু’লিশের অভ্যন্তরীণ ত’দন্ত করা হচ্ছে। অ’ভিযু’ক্ত ব্যক্তিদের বি’রুদ্ধে যে অ’ভিযোগগুলো আসছে, সেগুলো বিশ্লেষণ ও ত’দন্ত করা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তাঁদের মধ্যে পু’লিশ ও সাধারণ মানুষও রয়েছে। এ ছাড়া অ’ভিযু’ক্ত ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়েছে। তাঁদের বি’রুদ্ধে ত’দন্ত প্রতিবেদন পু’লিশ বিভাগেই পাঠানো হবে। পরে বিভাগীয় আইন অনুযায়ী তাদের শা’স্তি দেওয়া হবে।

মা’মলার পরবর্তী তারিখ ২ নভেম্বর
ঘটনার সাত মাসের মা’থায় গত ৫ মে মা’মলার ত’দন্তকারী সংস্থা পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আ’লোচিত এ মা’মলার অ’ভিযোগপত্র আ’দালতে জমা দেয়। অ’ভিযোগপত্রে বন্দরবাজার পু’লিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আ’সামি করা হয়। অন্য অ’ভিযু’ক্ত ব্যক্তিরা হলেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, ফাঁড়ির টুআইসি পদে থাকা সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন ও এসআই আকবরের ‘বন্ধু’ কোম্পানীগঞ্জ উপজে’লার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

আ’দালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করো’না পরিস্থিতির কারণে চার মাস পর গত ৩০ সেপ্টেম্বর আ’দালতে অ’ভিযোগপত্র গ্রহণ করা হয়। এরপর অ’ভিযোগপত্র গঠনের শুনানির জন্য আ’দালত আগামী ২ নভেম্বর তারিখ ধার্য করেন। ওই দিন মা’মলার অ’ভিযোগপত্রভুক্ত একমাত্র আ’সামি আবদুল্লাহ আল নোমানের বি’রুদ্ধে গ্রে’প্তারি পরোয়ানা জারি করা হয়।

আগামী ২ নভেম্বর মা’মলার ধার্য তারিখে পলাতক আ’সামির গ্রে’প্তারি পরোয়ানা তামিল করার বিষয়টি উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন আ’দালতের সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ শামীম আহম’দ। তিনি বলেন, অ’ভিযোগপত্র দাখিল করার পর স্বাভাবিকভাবে এত দিনে বিচার কার্য শুরু হতো। তবে করো’না পরিস্থিতির কারণে বিলম্বিত হয়েছে।

শঙ্কিত পরিবার

রায়হান হ’ত্যার বছর পূর্ণ হবার আগেরদিন রাস্তায় নেমে বিচারকাযে বিলম্ব হওয়ার জন্য হতাশা প্রকাশ করেছন তার মা সালমা বেগম ও স্ত্রী’ তাহমিনা আক্তার তান্নি এবং পরিবারের সদস্যরা। সেই সঙ্গে খু’নিদের ফাঁ’সি দাবি করেছেন তারা।

রবিবার নগরীর চৌহাট্টাস্থ শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সালমা বেগম ও তাহমিনা আক্তার তান্নিসহ রায়হানের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তৃতাকালে রায়হানের মা সালমা বেগম বলেন, আ’সামিরা গ্রে’প্তার হলেও মা’মলার চার্জশিট দিতে অনেকে দেরি হয়েছে। এতে আম’রা কিছুটা হতাশ। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মা’মলা হস্তান্তর করে মা’মলার বিচারকাজ দ্রুত শেষ করা হোক এবং আ’সামিদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রদান করা হোক।

মানববন্ধনে উপস্থিত রায়হানের স্ত্রী’ তাহমিনা আক্তার তান্নি বলেন, আমা’র স্বামীর খু’নিদের সহায়তাকারী নোমান এখনও গ্রে’প্তার হয়নি। সে যে দেশেই থাকুক না কেন, তাকে সে দেশের প্রশাসনের সহায়তায় দ্রুত গ্রে’প্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হোক।

ফেসবুকে ভাইরাল সিলেট মহানগর ছাত্রলীগের ভুয়া কমিটি

ফেসবুকে ভাইরাল সিলেট মহানগর ছাত্রলীগের ভুয়া কমিটি

 


সিলেট মহানগর ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে এমন একটি প্যাড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর সম্বলিত প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘদিন কমিটির অ’পেক্ষায় থাকা নেতাকর্মীরা কোনকিছু বুঝে উঠার আগেই শেয়ার আর অ’ভিনন্দন বার্তা সম্বলিত পোস্ট দেয়া শুরু করেন। এর ফলে দ্রুতই প্যাডটি ভাই’রাল হয়ে যায়।

পরে খোঁজ নিয়ে জানা গেছে- এই প্যাডটি ভু’য়া। এমনকি যাদের নাম প্যাডে রয়েছে তারাও প্যাডটি ভু’য়া বলে দাবি করছেন। পাশাপাশি নেতাকর্মীদের বি’ভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অ’ভিযোগ এনে সিলেট জে’লা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই অ’ভিযোগে ২০১৮ সালের অক্টোবরে সিলেট মহানগর কমিটি বিলুপ্ত করা হয়।

তবে নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩ মা’র্চ সিলেটের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এসময় দুই নেতাই দ্রুত সময়ের মধ্যে কমিটি দেয়া প্রতিশ্রুতি দিলেও কমিটি ঘোষণার অ’পেক্ষা বাড়ছেই। এতে হতাশ সিলেট জে’লা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।