‏إظهار الرسائل ذات التسميات সিলেট টু'ডে. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات সিলেট টু'ডে. إظهار كافة الرسائل

الأربعاء، 30 أبريل 2025

ওরসে অসামাজিকতা বন্ধে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ওরসে অসামাজিকতা বন্ধে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি


 

 

অনুষ্ঠিতব্য ওরসে মাজারে সকল ধরনের অসামাজিকতা ও অনৈতিক অপকর্ম বন্ধে নানা কর্মসূচি গ্রহণ করেছে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’।


এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ...

বুধকার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয়ে গিয়ে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ বৈঠক করেন।

এসময় তারা আসন্ন ওরসে শাহজালাল মাজার প্রাঙ্গণে সকল অশ্লীল, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

স্মারকলিপিতে ওরসে মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা, গান-বাজনা, মদ-গাজার আসর বন্ধ করা এবং ধর্মপ্রাণ মানুষের সঠিক পন্থায় জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন-সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৈঠকে কাফেলার নেতারা বলেন- হযরত শাহজালাল রাহ সিলেট এসেছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে। সকল শিরিক-বিদাআত, অশ্লীলতা-অসামাজিকতা-অনৈতিকতা নির্মূল করতে। অথচ এই ওলির মাজার প্রাঙ্গণেই অবাধে চলছে এসব চরম অন্যায় ও বিতর্কিত কাজ। তাই এবারের ওরসে এসব কাজ কিছুতেই হতে দিবেন না সিলেটের ধর্মপ্রাণ মানুষ। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
 

বৈঠককালে জেলা প্রশাসক শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মুফতি মুহিউদ্দিন ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।
 

এদিকে, একই লক্ষ্যে গত ২৩ এপ্রিল সিলেট মহানগরের কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া ইসলামিয়ায় ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়- শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় পক্ষকালব্যাপী বিশেষ কর্মসূচি চালাবে তাওহিদি কাফেলা। কর্মসূচির মধ্যে রয়েছে- ব্যাপক গণসংযোগ, প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়।

কাফেলার নেতৃবৃন্দ বলেন- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মপ্রাণ মুসলমানদের দাবিতে শাহজালাল মাজারে সাপ্তাহিক ওরসের গান-বাজনা ও মাদক আসর বন্ধ হয়েছে। এবারও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে এবং ইসলামী শালীনতার পরিবেশে ওরস সম্পন্ন হয়।
 

তারা আরও বলেন- মাজার কর্তৃপক্ষকে ধর্মপ্রাণ জনতার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরিবিলি জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায়, সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

 

 

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে ফ তা র

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে ফ তা র


 

 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।....

 

আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

 

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।


 

 

 

মেঘ ডাকলেই আ ত ঙ্ক : সিলেটে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে ১২ প্রাণহানী

মেঘ ডাকলেই আ ত ঙ্ক : সিলেটে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে ১২ প্রাণহানী

 


মৌসুমের শুরতেই বজ্রপাতে এমন প্রাণহানীর ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরী করেছে। গোটা বিভাগজুড়ে বিশেষ করে হাওরাঞ্চলের মানুষরা আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে উঠছেন। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলায় একের পর এক বজ্রপাতের ঘটনায় আতঙ্কে দিন কাটছে মাঠের মানুষের। বিভাগের হাওরাঞ্চলজুড়ে এখন এক ভিন্নরকম আতঙ্ক বজ্রপাত।

 

 

জানা যায়, সর্বশেষ সোমবার (২৮ এপ্রিল) একদিনে সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এরমধ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন তিনি। এসময় তার সাথে থাকা গবাদিপশুরও মৃত্যু হয়। এদিকে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে বজ্রপাতে দুর্বাসা দাস নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। অপরদিকে, মৌলভীবাজারের বড়লেখা  উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবি দাস নামে আরো এক চা শ্রমিকের মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু  হয়। বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেচনী গ্রামে ২৩ এপ্রিল সন্ধ্যায় বজ্রপাতে প্রাণ হারান ২০ বছর বয়সী কৃষক আবু আইয়ূব। তিনি মাঠে ধানের খড় সংগ্রহ করছিলেন। এর একদিন আগে, ২২ এপ্রিল চন্ডিপুর গ্রামে ধান কাটতে এসে বজ্রাঘাতে মারা যান ভোলার রসুলপুরের ইকবাল হোসেন, যিনি দিনমজুর হিসেবে কাজ করছিলেন। একইদিন সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা চালাতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান জিলান মিয়া।

 

এর আগেও, ১৬ এপ্রিল হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা হাওরে ধান কাটার সময় মারা যান চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিক-মনিরুল ইসলাম ও কপিল উদ্দিন। এছাড়া ১৫ এপ্রিল সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায় মারা যান দুই কৃষক-আমির উদ্দিন ও দেলোয়ার হোসেন। ১৮ মার্চ ভোররাতে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় বজ্রপাতে প্রাণ হারান সাইদুল ইসলাম নামের এক যুবক, যিনি টিউবওয়েল থেকে পানি তুলছিলেন।

 

আবহাওয়াবিদদের মতে, চলতি মৌসুমে প্রচন্ড গরমের পর হঠাৎ বৃষ্টি বজ্রপাতের প্রবণতা বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, সিলেটের ওপর দিয়ে এখন তীব্র বজ্রপাত ও মাঝারি বৃষ্টিপাত প্রবাহিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

 

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে গড়ে আড়াই থেকে তিনশ মানুষ প্রাণ হারান, যার ৯৩ শতাংশই গ্রামাঞ্চলে। দেশের ১৫টি বজ্রপাত ‘হটস্পট’-এর মধ্যে অন্যতম সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এসব এলাকায় উন্মুক্ত হাওরাঞ্চল থাকায় বজ্রপাতে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি।

 

এদিকে, মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন টানা দেশজুড়ে বৃষ্টি ঝরবে। এরপর কমবে বৃষ্টিপাতের প্রবণতা। যদিও এ সময়ের মধ্যে টানা চার দিন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। পঞ্চম দিন থেকে দিনের তাপমাত্রা কমে রাতে বাড়বে।

 

শিবগঞ্জে ঘর থেকে গৃহবধূর লা শ উদ্ধার

শিবগঞ্জে ঘর থেকে গৃহবধূর লা শ উদ্ধার



সিলেট নগরীর শিবগঞ্জে ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে....

নিহত নারীর নাম তিশা আক্তার (২৭)। তিনি শিবগঞ্জ এলাকার লামাপাড়া (খন্ডিকরপাড়া) মোহনী-১২৯ নম্বর বাসার আব্দুল মুমিনের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় স্বামীর ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিশা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


 

الاثنين، 28 أبريل 2025

ওসমানী মেডিকেলে রোগীর সাথে কি ঘটে ছিল?

ওসমানী মেডিকেলে রোগীর সাথে কি ঘটে ছিল?

 





গত রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক আবাসিক চিকিৎসকের রোগীর আত্নীয় ও বন্ধুকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও টি প্রকাশ্যে আসার পর চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। তবে সেই চিকিৎসকের দাবি অশোভণ আচরণ ও গালি দেওয়ায় মেজাজ হারান তিনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ভাইরাল ভিডিওতে দেখা যায় কর্তব্যরত ডাক্তারকে কিছু একটা বলায়, রোগীর ভাইকে মারতে তেরে যান ডাক্তার। ভিডিওতে সেই যুবককে লাথি মারতেও দেখা যায়।



ঘটে যাওয়ার এই বিষয়টির বিবরণ দেন ভুক্তভোগী রোগী জোবেল আহমেদ ও তার বন্ধু জুবায়ের বলেন, ‘এপেন্ডিসাইটিস এর ব্যাথা উঠায় ডাক্তারকে ডাক দিলে ডাক্তার আসছেন বলে ইমার্জেন্সি অন্য একটি রোগী দেখতে আরেকটি ওয়ার্ডে চলে যান। পরবর্তীতে ডাক্তার আসার পর আবার যখন আমি ডাক দেই তিনি বলেন এই ভাবে ডাকছেন কেনো। আমি বললাম স্যার বলেই তো ডাকলাম পরবর্তীতে ডাক্তার ক্ষেপে গিয়ে থাপ্পর ও লাথি দেন।’


এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রুবেল আহমেদ বলেন, ‘রোগীর এটেন্ডেস ডাক্তার ডা. তনয়কে ডাকার ভঙিটা ভালো ছিলো না আর পরবর্তীতে যখন ডাক্তার তনয় ফিরে আসে তখন তাকে গালাগালি করলে তখন মেজাজ হারিয়ে ফেলেন এবং এই ঘটনা ঘটে।’


অভিযুক্ত ডা. তনয় জানান, ‘অশোভণ আচরণ ও গালি দেওয়ায় মেজাজ হারান তিনি। পরবর্তীতে রোগীর গার্ডিয়ানের কাছে গিয়ে সব কিছু বুঝিয়ে বললে তারা বিষয়টা বুঝতে পারেন। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।’


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর সৌমিত্র চক্তবতী বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্মদিবসে রিপোর্ট দিবেন।’

 

 

 

 

 

 

 


الثلاثاء، 18 يونيو 2024

রাতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আভাস

রাতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আভাস


 

 

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ভাসছে সিলেট-সুনামগঞ্জ। এর মাঝেই বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর (১৯ জুন) উত্তরপূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টি হতে পারে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার (১৮ জুন) বন্যা পূর্বাভাস আপডেটে এ তথ্য জানিয়েছেন।

এ আবহাওয়াবিদ আরও জানান, বুধবার দুপুর ২টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তা অপেক্ষা কয়েকগুণ বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে মেঘালয় পর্বতের ওপরে।

তার মতে, আজ রাতটি খুবই গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ ও সিলেট জেলার জন্য। পানিবন্দি মানুষকে উদ্ধার করার জন্য দ্রুত প্রস্তুতি নিয়ে রাখা পরামর্শও দেন তিনি।

ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে পূর্বাভাস দিয়েছেন জানিয়ে এ গবেষক আরও বলেন, বিকেলের পর থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও রাত ১২টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাত ৩টার পর থেকে আবারও সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি শুরু হতে পারে।  ভোর ৬টার পর থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত খুবই ভারি বৃষ্টিপাত হতে পারে।

এ অবস্থায় মঙ্গলবার দুপুর থেকে সুনামগঞ্জ জেলার কোনো কোনো স্থানে নদীর পানি সাময়িকভাবে কমা শুরু করলেও মধ্যরাতের পর থেকে আবারও তা বাড়তে পারে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন-নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানান গবেষক পলাশ।

জলবায়ু বিষয়ক এ গবেষক আরও জানান, স্বাভাবিকভাবে সিলেটে জুনের দিকে ৮৪১ মিলিমিটার বৃষ্টি হয়। তবে ২০২৪ সালে জুনের ১৭ দিনেই ১৫৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গড় বৃষ্টিপাতের চেয়ে ৮৪ শতাংশ বেশি।    

এদিকে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও পান্থুমাইসহ সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিলেটের বন্যা পরিস্থিতি বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আগামী সাত দিন অতিভারি বর্ষণ হতে পারে সিলেট ও এর আশপাশের এলাকায়। এছাড়া উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচলে অর্থাৎ ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা বেসিনে বৃষ্টি বাড়ছে। তিস্তা বাঁধ এলাকায়ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে আরও এক সপ্তাহ। এ কারণে সিলেটবাসীর জন্য আপাতত কোনো সুখবর নেই। বরং ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখিন হতে হবে তাদের।

الاثنين، 3 يونيو 2024

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

 



আরেকটি নির্ঘুম রাত কেটেছে সিলেট নগরবাসীর। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা। সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকা এ বৃষ্টির নগরের শতাধিক এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক। ঘরের ভেতর পানি প্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী। তবু শেষ রক্ষা হয়নি।

এর আগে গত বুধবার এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিলো সিলেটের পাঁচ উপজেলা। এবার এই ভয়াবহতার সাক্ষী হলো নগরবাসী। অথচ গত দুদিন বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিলো। ফলে পানি দ্রুত নেমে যাওয়ার আসায় বুক বেঁধেছিলো সিলেটবাসী। রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়েবালি।

রোববার বিকেলেই একপশলা বৃষ্টি হয় সিলেটে। তবে রাত ১২ টা থেকে শুরু হয় ভারি বৃষ্টি। যা অব্যাহত থাকে সোমবার সকাল পর্যন্ত।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো সজিব জানান, রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।

আগে থেকেই নগরের কয়েকটি এলাকায় বন্যার পানি ছিলো। পানিতে টইটুম্বুর ছিলো সুরমা নদীও। বৃষ্টিতে রোববার মধ্যরাত থেকেই নদী উপচে নগরের নতুন নতুন এলাকা ডুবতে শুরু করে। বাসাবাড়িতে ঢুকে যায় পানি।

নগরের উপশহর এলাকার সড়কে আগে থেকেই পানি ছিলো। রোববার রাতে এই এলাকার প্রায় সব বাসার নিচ তলায় পানি ঢুকে যায়।

উপশহরের ডি ব্লকের বাসিন্দা শাহাজান আহমদ সোমবার সকালে বলেন, ঘরের ভেতরে হাঁটু পানি, সড়কে কোমর সমান পানি। না ঘরে থাকতে পারছি, না বাইরে বের হতে পারছি। বছর বছর এই দুর্ভোগ আর ভালো লাগছে না।

এই এলাকার একটি বাসার চারতলায় থাকেন সাংবাদিক সংগ্রাম সিংহ। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি আমি একটা দ্বীপে! চারদিকে শুধু পানি আর পানি। তার মধ্যে মনে হচ্ছে ভাসছি।

সোমবার সকালে সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের উপশহর, তেরররন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া মজুমদার পাড়া লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালিঘাট, শেখঘাটসহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, আতংক উৎকণ্ঠায় আরেকটি নির্ঘুম রাত কাটলো রোববার। রাত একটায় একবার ঘরে পানি ঢুকে। ঘরের সবাই মিলে চারপাশে বাঁধ পানি সেচে বের করি। ভোর ৪ টার দিকে আবার ঘরে পানি ঢুকে পড়ে। ঘরের সব আসবাবপত্র নষ্ট হচ্ছে। সকালেও পানি বাড়ছে।

নগরের জামতলা এলাকার বাসিন্দা, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, রোববার রাতে ঘরে আবারো পানি ঢুকেছে। এর আগে ২০২২ সালের বন্যার সময়ও পানি ঢুকেছিল। অথচ তখন বন্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে বারবার এই দুর্ভোগ পোহাতে হত না।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, আগে থেকে নগরের নয়টি ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত ছিলো। রোববার রাতের বৃষ্টিতে নগরের প্রায় সবগুলো ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, ঢলে আগে থেকেই সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। তাই বৃষ্টির পানি নদী দিয়ে নামতে পারেনি।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকালে সিলেট সিটি করপোরেশনে জরুরী বৈঠক চলছে বলে জানান তিনি।

এদিকে, বৃষ্টির পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিচতলায়। এতে দুর্ভোগে পড়েছেন কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা। তবে সেবা অব্যাহত আছে জানিয়ে এই হাসপাতালের উপ পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী বলেন, হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেবা ব্যাহত হতে পারে।

পানি বাড়ায় সিলেট নগরের বেশিরভাগ স্কুল কলেজের সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া নগরের বেশিরভাগ এলাকায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

السبت، 10 فبراير 2024

সিলেটে ক ঠো র আ ন্দো ল নে র পথে হাঁটছেন সিএনজি পাম্পের মালিকরা!

সিলেটে ক ঠো র আ ন্দো ল নে র পথে হাঁটছেন সিএনজি পাম্পের মালিকরা!


 সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে ‘পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায়’ যানবাহনে জ্বালানি সংকট নিরসনের দাবিতে গ্যাসের লোড বাড়ানোর দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

 

 

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমার পাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারের হল রোমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 


সভা বক্তারা বলেন, দেশের বৃহৎ গ্যাস সিলেট থেকে আহরণ করা হলেও সিলেটবাসীকে সেই গ্যাস থেকে বঞ্চিত করা হচ্ছে। সিএনজি ফিলিং ষ্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় জরুরী রোগী পরিবহন সেবা এ্যাম্বুলেন্সসহ যাবতীয় যানবাহনে জ্বালানি সংকট চরম আকারে পৌঁছেছে।২০০৭ সালের বেঁধে দেয়া লোড দিয়ে ২০২৪ সাল পর্যন্ত চলছে। এই দীর্ঘ ১৭ বছরে দেশে  ব্যাপক উন্নয়ন হয়েছে, সড়ক প্রস্থ হয়েছে, সড়কে যানবাহন কয়েকগুণ বেড়েছে কিন্তু গ্যাস স্টেশনের লোড বাড়ানো হয়নি। বিষয়টি সিলেট জালালাবাদ গ্যাস অফিসকে বারবার জানানোর পরও তারা সমস্যা সমাধানে এগিয়ে আসছেন না। আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।  ফিলিং স্টেশনে চাহিদা মত গ্যাস সরবরাহ করা না হলে সিলেট বিভাগের সকল সিএনজি ফিলিং ষ্টেশন বন্ধ রাখা হবে, পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করাসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
 

সভায় সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পেট্রোল পাম্প এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় সহসভাপতি কামাল উদ্দিন, সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের বিভাগীয় অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ।

 

 

الأحد، 2 أبريل 2023

ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার

ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার


 

 

 

সিলেটের জৈন্তাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে ৪র্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন ও ৩২ জন উপকারভোগীর মধ্যে দলিল হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫৯টি উপজেলার মত জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন পরবর্তী জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে উপকারেভাগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান এবং চারিকাটা ইউপি'তে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা প্রমুখ।

السبت، 1 أبريل 2023

নগরীর টুকেরবাজারে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

নগরীর টুকেরবাজারে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ


 

 

সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘একটি শহরের প্রাণ হচ্ছে শহরের পাড়া ও মহল্লাগুলো। সুস্থ, সচল ও আধুনিক সিলেট নগরী গড়তে গেলে প্রতিটি এলাকা, পাড়া-মহল্লাকে আলাদাভাবে নজর দিতে হবে। প্রতিটি এলাকাভিত্তিক সমস্যা শনাক্ত করে সেগুলোর স্থায়ী সমাধানের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও আধুনিকায়ন করাটা অত্যন্ত জরুরি।

শুক্রবার (৩১ মার্চ) সিলেট নগরীন বৃহত্তর টুকের বাজার এলাকার ৩৯নং ওয়ার্ডর পিরপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজে মুসল্লিদের সাথে কুশল বিনিময় শেষে স্থানীয় পিরপুর গ্রামে গণসংযোগ করেন।

এসময় তিনি আরো বলেন, আমি গত কয়েকদিন এই এলাকার আনাকাচাচে বিচরন করেছি। সাধারণ মানুষের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ইনশা আল্লাহ যদি সুযোগ পাই এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে অগ্রধীকার ভিত্তিতে কাজ করবো।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভিপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, পিরপুর জামের মসজিদের মোতওয়াল্লি প্রবীন মুরব্বি নেওয়াজ উদ্দিন, সাহাব উদ্দিন, ফারুক আহমদ, এনামুল মেম্বার,আব্দুল হান্নান মাস্টার, মোস্তাক আহমদ, তৌহিদ কুদ্দুছ, কবির আহমদ, জাবেদ আহমদ, তোফায়েল আহমদ, সাকের আলী, রাজু আহমদ,ইমরান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

الجمعة، 31 مارس 2023

মদিনা মার্কেটে বিএসটিআই’র জরিমানা

মদিনা মার্কেটে বিএসটিআই’র জরিমানা


 

 

নগরীর মদিনা মার্কেটে মোবাইল কোর্টের মাধ্যমে কিউ-বিস্ট্রোতে ২ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই সিলেট। গতকাল বুধবার ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ডিজিটাল স্কেল ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এই জরিমানা করা হয়। এসময় রমজান মাসের বিশেষ কার্যক্রম হিসেবে বাজার মনিটরিং এ মাছ, মাংস ও সবজির দোকানের ওজনযন্ত্রসমূহ যাচাই করে তারা।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বে এতে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং রাইসুল ইসলাম প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন।

الخميس، 16 يونيو 2022

 পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা

পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। পূর্ব থেকেই প্লাবিত হওয়া এলাকায় পানি আরও বাড়ছে।

 

এবারের বন্যায় সারা সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত মাসের বন্যায় দক্ষিণ সুরমা, উপশহরসহ কয়েকটি এলাকার বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করা হয়েছিল বিদ্যুৎ সরবরাহ। কিন্তু এবারের বন্যায় সারা সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধের উপক্রম হয়েছে।

কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, সারা সিলেটের বিদ্যুৎ সরবরাহ করা হয় কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে। এই গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে (কন্ট্রোল রুমের বাইরের অংশ) বন্যার পানি প্রবেশ করেছে। এখন যদি কন্ট্রোল রুমের ভিতরে পানি প্রবেশ করে তাহলে এই উপকেন্দ্র বন্ধ রাখতে হবে। যার ফলে বন্ধ হয়ে যাবে সারা সিলেটর বিদ্যুৎ ব্যবস্থা।

কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের এক্সেন প্রকৌশলী সুরঞ্জিত সিং বলেন, ইতোমধ্যে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি প্রবেশ করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে এটা চলমান থাকলে কন্ট্রোল রুমে পানি প্রবেশ করতে বেশি সময় লাগবে না। যদি কন্ট্রোল রুমে পানি প্রবেশ করে তাহলে এই গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দিতে হবে। এই গ্রিড বন্ধ করলে সারা সিলেটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে।


السبت، 11 ديسمبر 2021

 ছাতক- ভারতের সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন: এমপি মানিক

ছাতক- ভারতের সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন: এমপি মানিক

 

ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতকের সাথে অখন্ড ভারতের সম্পর্ক তিন শ' বছরের। ছাতক ও ভারতের  চুন, কমলা, তেজপাতা ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন। বর্তমান করোনা মোকাবিলায় ভারত  বাংলাদেশকে পিপিই, কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন দিয়ে এবং সক্ষমতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্ন উপায়ে সহায়তা করেছে। ভারতের প্রয়োজনে বিভিন্ন সময় বাংলাদেশও পাশে দাঁড়িয়েছে। 

আজ শনিবার ( ১১ ডিসেম্বর ) ভারত সরকারের পক্ষ থেকে ছাতক ৫০ শয্যা হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জসোয়াল। এ উপলক্ষে ছাতক হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে  লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।

নতুন, অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী জটিল যন্ত্রপাতি সমৃদ্ধ এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে স্থানান্তরের পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানের ক্ষেত্রে প্যারামেডিক্স এবং দ্রুত সাড়া দানকারীরা ব্যবহার করতে পারবেন।

এ বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসোয়াল বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশকে উপহার দিতে পেরে আনন্দিত। এটা বিজয়ের মাস ছাড়াও বন্ধুত্ব মৈত্রীর মাস। এই উপহার এই এলাকার স্বাস্থ্য সেবার মান আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. তোফায়েল আহমদ সনি ও প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দীন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তামিম ইয়ামিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন,ছাতকের সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, ছাতকেরউপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।


الأربعاء، 13 أكتوبر 2021

টাকার বিনিময়ে গঠিত ছাত্রলীগের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন

টাকার বিনিময়ে গঠিত ছাত্রলীগের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন

 


সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নবঘোষিত আংশিক কমিটি টাকার বিনিময়ে গঠিত হয়েছে। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ চলবে।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, শত ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ইতিমধ্যে দীর্ঘ প্রতিক্ষীত সিলেট জেলা ও মহানগর কমিটি ঘােষণা করা হয়েছে।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে ১ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে অছাত্র, সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে ব্যাপক আলােচিত সিলেট এমসি কলেজের হােস্টেলে ধর্ষণ মামলার আসামিদের গড ফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামালার আসামি, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘােষণা করায় আমরা সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীরা লজ্জিত, চরম হতাশ এবং বিব্রত। আমরা ঘােষিত এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

লিখিত বক্তব্যে সামাদ আরও বলেন, আমাদের অভিভাবক সংগঠন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কোনো প্রকার যােগাযােগ বা অবহিত না করে কেন্দ্রীয় ছাত্রলীগ টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি ঘােষণা করেছে সেটি সিলেট ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ঘৃণাভরে তা প্রত্যাখান করেছে। আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র, অপরাধ রাজ্যের গড ফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার মামলার আসামি, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতি নিয়ে ঘােষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নিবাে না।

আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ঘােষিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী ও গ্রহণযােগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন পদবঞ্চিত নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা।

الجمعة، 8 أكتوبر 2021

 সিসিকের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিসিকের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

 


সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা পৌনে ২টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নগরের লালাদিঘীরপাড় সড়ক প্রশস্তকরণে আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেট সিটি কর্পেোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জে’লা আওয়ামী লীগের ভা’রপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিসিক কাউন্সিলর রকিবুল ইস’লাম ঝলক, কাউন্সিলর মো. সিকান্দর আলী ও সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিসিকের প্রকল্প সংশ্লিষ্ট কর্মক’র্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দেড় মিটার প্রস্থের ৮৬০ মিটার দীর্ঘ আরসিসি বক্স ড্রেন নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্থকরণের স্বার্থে ৬৭৮ মিটার সীমানা দেয়াল নির্মাণ করা হবে। গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৪ কোটি ৭১ লাখ টাকা। আগামী বছরের জুলাই মাসে প্রকল্পটির কাজ শেষ হবে।

নানা বাড়ি বেড়াতে গিয়ে-

নানা বাড়ি বেড়াতে গিয়ে-

 


দিরাইয়ে নানা বাড়ি বেড়াতে গিয়ে ি কালনী নদীতে গোসল করতে নেমে এক মেয়ে শিশু নিখোঁজ  হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায়  উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই এলাকায় গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। নিখোঁজ সুমাইয়া (৯) সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন সর্বাত্মক চেষ্টা চালিয়েও সুমাইয়াকে উদ্ধার করতে পারেননি। 

জানা যায়, গত বুধবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মায়ের সাথে  টুক দিরাই গ্রামে নানা  বাড়িতে বেড়াতে যায় সুমাইয়া। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে আরও দুই মেয়ের সাথে সে নদীতে গোসল করতে নামে। এরপর হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। এ খবর সঙ্গে থাকা মেয়েরা বাড়িতে জানালে স্থানীয় লোকজন উদ্ধারে নেমে ব্যর্থ হন। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সুমাইয়াকে উদ্ধারে চেষ্টা চালায়। 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান, আমরা নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

الخميس، 7 أكتوبر 2021

শুক্রবার সিলেটে যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

শুক্রবার সিলেটে যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

 


সিলেট মহানগরীর অর্ধ শতাধিক এলাকায় শুক্রবার (৮ অক্টোবর) বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি টি-১ পাওয়ার ট্রান্সফর্মারের আইসোলেটরের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মীরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ি, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড প্রভৃতি।

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসনের অভিযান: অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসনের অভিযান: অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ

 


অবশেষে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে গড়ে উঠা অবৈধ পার্কিং এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে সিলেটের জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদ করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথের ঠিক ডানপাশে দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং গড়ে তোলা হয়েছিল। এ পার্কিং ঘিরে একটি চক্র নানা ধরণের অপকর্ম চালাতো এবং প্রতিদিন হাজার হাজার টাকা লুটে নিতো।

এছাড়া হাসপাতাল এলাকায় অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নিত্যদিনকার সমস্যা। হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিতে চলে এসব অ্যাম্বুলেন্সের সাথে জড়িতদের অপতৎপরতা।

অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়ে ঘটনাস্থলে কোনো বক্তব্য দেননি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

পার্কিং জোনের পরিচালক মীর্জা এম এস হোসেন বলেছেন, বিনা নোটিশে হঠাৎ করেই ওসমানীর পার্কিং জোন দখল করা হয়েছে । তিনি বলেন, ২০০৭ সাল থেকে চুক্তি অনুযায়ী পার্কিং জোন চালিয়ে আসছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে অতিরিক্তি পরিশোধিত পাওনাও জমা রয়েছে। চলতি বছরের ২৭ জুন তিনি হাসপাতাল কতৃপক্ষের কাছে প্রাপ্য বকেয়া টাকা ৫০ লাখ ৮৪ হাজার ৬ শ ৯৬ টাকা (অতিরিক্তি পরিশোধিত পাওনা) আদায় এবং অনাদায়ে সময় বর্ধিত করণের জন্য আদালতের রায় প্রার্থনা করেন। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার ভোরে জোরপূর্বক পার্কিং জোন উচ্ছেদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রিসিভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছিলেন। এসময় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা, ১৫ তলা বিল্ডিং নির্মাণের অগ্রগতি, ওসমানী হাসপাতালের পাশেই ‘ওসমানী হাসপাতাল-২’ নির্মাণ, নানা অনিয়ম ইত্যাদি নিয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এবং ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সাথে কথা বলেন এবং দিক নির্দেশনা দেন।

 

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ টাকা অক্টোবর-নভেম্বর আসলেই পেঁয়াজের তেলেসমাতি

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ টাকা অক্টোবর-নভেম্বর আসলেই পেঁয়াজের তেলেসমাতি

 


সিলেটের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। গত মঙ্গল ও বুধবার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। আর গতকাল বুধবার ও এর আগেরদিন মঙ্গলবার সেই পেঁয়াজ ৬০ থেকে ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে। নগরীর অনেক পাড়া মহল্লার দোকানে গতকাল পিঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সিলেট কালীঘাটের পাইকারি ব্যবসায়ী ও আড়তদারেরা বলছেন, এই সময়ে দেশি পেঁয়াজের মজুদ কমে আসে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। বর্তমানে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি কম। এছাড়া, পেঁয়াজ অধিক দাম দিয়ে আমদানী করতে হচ্ছে। আবার পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুরসহ যেসব জেলায় পেঁয়াজের উৎপাদন বেশি হয়, সেসব এলাকার হাটে এখন বেশি দামে বিক্রি হচ্ছে, যা বাজারে প্রভাব ফেলছে।

হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। সিলেট বন্দর লালবাজারে মুদি দোকানে পেঁয়াজ কিনতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন হুসেন আহমদ নামে এক যুবক। তিনি বলেন, ১০/১২ দিন আগে ৩০/৩২ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। এই কয়েক দিনে বাড়তে-বাড়তে এখন ৬০ টাকার উপরে পেয়াঁজের কেজি কিনতে হচ্ছে। তিনি বলেন, এই কয়েক বছর থেকে সেপ্টেম্বর, অক্টোবর মাস এলেই পেঁয়াজের বাজারে আগুন লেগে যায়। এ বিষয়টা দেখার যেন কেউ নেই।

এদিকে,পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খুচরা ব্যবসায়ীরা। গতকাল বুধবার মদিনা মার্কেটের ব্যবসায়ী জাকারিয়া কালীঘাটে পেঁয়াজের পাইকারি আড়তে আসেন। তিনি জানান, পাঁচ-ছয়দিন থেকে প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। দোকানে পেঁয়াজ কম। গত দুই বছরের অভিজ্ঞতা থেকে এবার আগাম পেঁয়াজ নিয়ে দোকানে রাখতে হচ্ছে।

কালীঘাটের মেসার্স সুনু মিয়া এন্ড সন্স এর পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী সুনু মিয়া জানান, ভারতের আমদানী এলসি পেঁয়াজ গত সপ্তাহে পাইকারি বিক্রি হয়েছে ৩৬ থেকে ৩৮ টাকা। সেই পেঁয়াজ দু’দিন থেকে পাইকারি বিক্রি করতে হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা। তিনি বলেন, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়া, পূজার কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠানো কমিয়ে দিয়েছেন। মোকামগুলোতে লোডিং কমে গেছে। তবে পূজার পর এমন দাম থাকবে না। ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। সেগুলো বাজারে আসতে শুরু করেছে। ফলে দাম কমে আসবে।

তবে ব্যবসায়ীদের পেঁয়াজের দাম বাড়ানোর এই অজুহাত মানতে নারাজ সাধারণ ক্রেতারা। গতকাল বুধবার খুচরা বাজার থেকে পেঁয়াজ ক্রয় করেছেন এরকম কয়েকজন সাধারণ ক্রেতা অভিযোগ করেন, বাজারের দিকে সরকারের কোন নজরদারী না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত নিত্য পন্যের দাম বাড়াচ্ছে। বাজার নিয়ন্ত্রনে তারা সরকারকে কঠোর নজরদারী করার দাবি জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলেছে, প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা ২৮ লাখ টন। এরমধ্যে দেশে উৎপাদন হচ্ছে ৩৩ লাখ টন। সংরক্ষণের অভাবসহ বিভিন্ন কারণে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হলেও বাকি থাকে ২৩ লাখ টন। আর প্রতি বছর ৮ থেকে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। ফলে চাহিদার চেয়ে বেশি পরিমাণে পেঁয়াজ সবসময় উদ্বৃত্ত থাকে। তাই হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই।

সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, কয়েক বছর থেকে অক্টোবর-নভেম্বরে পেঁয়াজের দাম বাড়ে। এই সময়ে গত বছর পণ্যটির দাম প্রতি কেজি ১৩০ টাকা বিক্রি হয়েছে। এর আগের বছর এই সময়ে সর্বোচ্চ ৩০০ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে। তিনি বলেন, এই সময় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেন হাজার কোটি টাকা।

ফারুক মাহমুদ খান বলেন, তার জানামতে ভারত, মিয়ানমারসহ অন্যান্য যেসব দেশ থেকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করে থাকে, সেসব দেশ এবছর পেঁয়াজ রপ্তানি বন্ধ করেনি। এছাড়া, বড় কোনো সমস্যাও নেই। তাহলে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ কেন ১৮ থেকে ২০ টাকা বাড়বে? এটা সিন্ডিকেটের কারসাজি ছাড়া কিছুই না।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশে প্রতি বছর পেঁয়াজের মৌসুম শুরু হয় ডিসেম্বরে। ডিসেম্বরের মাঝামাঝিতে মুড়িকাটা (আগাম) পেঁয়াজ বাজারে উঠতে শুরু করে। আর মার্চে বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসে। বলা যায়, এটাই পেঁয়াজের মূল মৌসুম। এ সময় পেঁয়াজের দাম অনেকটাই কমে যায়। কিন্তু অক্টোবর-নভেম্বরের দিকে দেশি পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে আসে। এ সময় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে জোর দিলে এ সমস্যা থাকবে না।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক মাসের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৩ দশমিক ৬৮ শতাংশ ও আমদানিকৃত পেঁয়াজ ২৩ দশমিক ৫৩ শতাংশ দাম বেড়েছে।

পেঁয়াজে ভারত নির্ভরতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) এক গবেষণায় বলেছে, অক্টোবর ও নভেম্বরে পণ্যটির বাজারে সরবরাহ রাখা নিয়ে সমন্বয়হীনতা রয়েছে। উপকরণ সহায়তা ও সমন্বিত নীতির প্রয়োগের মাধ্যমে উৎপাদনবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ সংকটকে সহজেই মোকাবিলা করা সম্ভব।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গণমাধ্যম) রেহেনা আক্তার বলেন, বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পণ্যের নির্ধারিত খুচরা ও পাইকারি বাজার মূল্য লঙ্ঘন করলে জরিমানাও করা হচ্ছে। অধিক মুনাফার জন্য বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে জন্য বাজারে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

শেয়ার করুন