‏إظهار الرسائل ذات التسميات আন্তর্জাতিক. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات আন্তর্জাতিক. إظهار كافة الرسائل

الاثنين، 3 يونيو 2024

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

সিলেটে আরেকটি নির্ঘুম রাত, তলিয়ে গেছে নগরের শতাধিক এলাকা

 



আরেকটি নির্ঘুম রাত কেটেছে সিলেট নগরবাসীর। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা। সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকা এ বৃষ্টির নগরের শতাধিক এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক। ঘরের ভেতর পানি প্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী। তবু শেষ রক্ষা হয়নি।

এর আগে গত বুধবার এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিলো সিলেটের পাঁচ উপজেলা। এবার এই ভয়াবহতার সাক্ষী হলো নগরবাসী। অথচ গত দুদিন বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিলো। ফলে পানি দ্রুত নেমে যাওয়ার আসায় বুক বেঁধেছিলো সিলেটবাসী। রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়েবালি।

রোববার বিকেলেই একপশলা বৃষ্টি হয় সিলেটে। তবে রাত ১২ টা থেকে শুরু হয় ভারি বৃষ্টি। যা অব্যাহত থাকে সোমবার সকাল পর্যন্ত।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো সজিব জানান, রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।

আগে থেকেই নগরের কয়েকটি এলাকায় বন্যার পানি ছিলো। পানিতে টইটুম্বুর ছিলো সুরমা নদীও। বৃষ্টিতে রোববার মধ্যরাত থেকেই নদী উপচে নগরের নতুন নতুন এলাকা ডুবতে শুরু করে। বাসাবাড়িতে ঢুকে যায় পানি।

নগরের উপশহর এলাকার সড়কে আগে থেকেই পানি ছিলো। রোববার রাতে এই এলাকার প্রায় সব বাসার নিচ তলায় পানি ঢুকে যায়।

উপশহরের ডি ব্লকের বাসিন্দা শাহাজান আহমদ সোমবার সকালে বলেন, ঘরের ভেতরে হাঁটু পানি, সড়কে কোমর সমান পানি। না ঘরে থাকতে পারছি, না বাইরে বের হতে পারছি। বছর বছর এই দুর্ভোগ আর ভালো লাগছে না।

এই এলাকার একটি বাসার চারতলায় থাকেন সাংবাদিক সংগ্রাম সিংহ। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি আমি একটা দ্বীপে! চারদিকে শুধু পানি আর পানি। তার মধ্যে মনে হচ্ছে ভাসছি।

সোমবার সকালে সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের উপশহর, তেরররন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া মজুমদার পাড়া লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালিঘাট, শেখঘাটসহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, আতংক উৎকণ্ঠায় আরেকটি নির্ঘুম রাত কাটলো রোববার। রাত একটায় একবার ঘরে পানি ঢুকে। ঘরের সবাই মিলে চারপাশে বাঁধ পানি সেচে বের করি। ভোর ৪ টার দিকে আবার ঘরে পানি ঢুকে পড়ে। ঘরের সব আসবাবপত্র নষ্ট হচ্ছে। সকালেও পানি বাড়ছে।

নগরের জামতলা এলাকার বাসিন্দা, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, রোববার রাতে ঘরে আবারো পানি ঢুকেছে। এর আগে ২০২২ সালের বন্যার সময়ও পানি ঢুকেছিল। অথচ তখন বন্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে বারবার এই দুর্ভোগ পোহাতে হত না।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, আগে থেকে নগরের নয়টি ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত ছিলো। রোববার রাতের বৃষ্টিতে নগরের প্রায় সবগুলো ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, ঢলে আগে থেকেই সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। তাই বৃষ্টির পানি নদী দিয়ে নামতে পারেনি।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকালে সিলেট সিটি করপোরেশনে জরুরী বৈঠক চলছে বলে জানান তিনি।

এদিকে, বৃষ্টির পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিচতলায়। এতে দুর্ভোগে পড়েছেন কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের রোগীরা। তবে সেবা অব্যাহত আছে জানিয়ে এই হাসপাতালের উপ পরিচালক ডা সৌমিত্র চক্রবর্তী বলেন, হাসপাতালের জেনারেটর রুমে পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেবা ব্যাহত হতে পারে।

পানি বাড়ায় সিলেট নগরের বেশিরভাগ স্কুল কলেজের সোমবারের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া নগরের বেশিরভাগ এলাকায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

السبت، 16 أبريل 2022

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

 



বাঁধ নির্মাণে পিআইসির দূর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীকে বলবেন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে আজ খাদ্য ঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতারাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যে সকল কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে, তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এই সব কথা বলেন।

কৃষি মন্ত্রী আরও বলেন,হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতংকে থাকি, কখন কি হয়। কারণ প্রকৃতির উপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায়, সেটা নিয়েও আমি কথা বলব।

হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে চালের দাম অব্যশই বাড়বে। তখন কেউ বলবে না, হাওরের ধান তলিয়ে গেছে। বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।

السبت، 11 ديسمبر 2021

 ছাতক- ভারতের সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন: এমপি মানিক

ছাতক- ভারতের সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন: এমপি মানিক

 

ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতকের সাথে অখন্ড ভারতের সম্পর্ক তিন শ' বছরের। ছাতক ও ভারতের  চুন, কমলা, তেজপাতা ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক ঐতিহ্যগত ও প্রাচীন। বর্তমান করোনা মোকাবিলায় ভারত  বাংলাদেশকে পিপিই, কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন দিয়ে এবং সক্ষমতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্ন উপায়ে সহায়তা করেছে। ভারতের প্রয়োজনে বিভিন্ন সময় বাংলাদেশও পাশে দাঁড়িয়েছে। 

আজ শনিবার ( ১১ ডিসেম্বর ) ভারত সরকারের পক্ষ থেকে ছাতক ৫০ শয্যা হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জসোয়াল। এ উপলক্ষে ছাতক হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে  লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।

নতুন, অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী জটিল যন্ত্রপাতি সমৃদ্ধ এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে স্থানান্তরের পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানের ক্ষেত্রে প্যারামেডিক্স এবং দ্রুত সাড়া দানকারীরা ব্যবহার করতে পারবেন।

এ বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসোয়াল বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশকে উপহার দিতে পেরে আনন্দিত। এটা বিজয়ের মাস ছাড়াও বন্ধুত্ব মৈত্রীর মাস। এই উপহার এই এলাকার স্বাস্থ্য সেবার মান আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. তোফায়েল আহমদ সনি ও প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দীন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তামিম ইয়ামিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন,ছাতকের সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, ছাতকেরউপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।


অবশেষে দেশে ফিরে আসছেন মুরাদ

অবশেষে দেশে ফিরে আসছেন মুরাদ

 


কানাডার পর আরব আবিরাতেও ঢুকতে পারেননি সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফলে তিনি এখন দেশে আসার প্রস্তুতি নিয়েছেন। তিনি দুবাই থেকে দেশে ফিরছেন।
 
সব কিছু ঠিক থাকলে দুবাই থেকে রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় ফিরবেন। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

এরপর ডা. মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশে প্লেনের একটি  টিকিট কেটেছেন।  

ডা. মুরাদ হাসান ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন৷

জানা যায়, নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সূত্র: বাংলানিউজ

الخميس، 9 ديسمبر 2021

৫০ টাকার স্মারক স্বর্ণমুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

৫০ টাকার স্মারক স্বর্ণমুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের নতুন স্মারক স্বর্ণমুদ্রা ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ ডিসেম্বর থেকে উক্ত স্মারক স্বর্ণমুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ টাকা অভিহিত মূল্যের ২৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো ডিজাইন ও ২২ ক্যারেট স্বর্ণদ্বারা নির্মিত স্মারক স্বর্ণ মুদ্রাটির ওজন ১০ গ্রাম। এর সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চ, ১৯৭১ এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

স্মারক স্বর্ণমুদ্রার পেছন ভাগে ‘৫০’ এবং ‘০’ এর ভিতরে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ ও নিচে ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে।

স্মারক স্বর্ণমুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৬৬ হাজার টাকা।

দেশ ছাড়তে বিমানবন্দরে ডা. মুরাদ হাসান

দেশ ছাড়তে বিমানবন্দরে ডা. মুরাদ হাসান

 


সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশত্যাগে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশত্যাগ করবেন।

অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান। বর্তমানে তিনি কানাডা যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার দিবাগত রাত আটটা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।

এর আগে গতকাল বুধবার ডা. মুরাদ কানাডা যাওয়ার উদ্দেশে একটি টিকিট কাটেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন তিনি।

এদিকে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতোমধ্যে।এ ছাড়া তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের হয়েছে।এমন পরিস্থিতির মুখে বিতর্কিত এই নেতা দেশত্যাগ করছেন।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতার নামে

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতার নামে

 


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট নামকরণের চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। 

বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত এ অনুমোদন দেন। 

এ তথ্য নিশ্চিত করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। 

তিনি জানান, এর আগে সংসদে তিনি নিজে সংসদে এ প্রস্তাব উপস্থাপন করেন। পরে সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন প্রস্তাবের সমর্থন জানিয়ে একটি ডিও লেটার দেন। এরপর গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামকরণের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর পত্র দেওয়া হয়। 

এই পত্রের জবাবে গত ১৮ নভেম্বর মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনার আলোকে ২৮ নভেম্বর ট্রাস্টের সচিব বরাবর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী আরেকটি পত্র দেন। বৃহস্পতিবার বিকালে ট্রাস্টের কিউরেটর মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে নামকরণে প্রধানমন্ত্রীর অনুমতির কথা জানান।

হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের চূড়ান্ত অনুমোদন হওয়ায় নিজেকে গর্বিত মনে হচ্ছে। 

তিনি বলেন. আমি সংসদে প্রথম বক্তব্যে সিলেটবাসীর এ দাবি জানাই। এ জনদাবি পূরণ করায় সমগ্র সিলটবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 সিলেটে ফের শুরু হচ্ছে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম

সিলেটে ফের শুরু হচ্ছে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম

 


সিলেট মহানগরীতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার মহানগরের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীরা করোনাভাইরাস প্রতিরোধী এই টিকা গ্রহণ করবে। প্রাথমিক অবস্থায় ২৫ হাজার ৩ শত ৯৪ জন স্কুল শিক্ষার্থী এই ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টদের।

এ তথ্য নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিদিন চারটি কেন্দ্রে নগরের বিভিন্ন স্কুলের মোট ৬ শত শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে।কেন্দ্রগুলো হলো, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়।

এর আগে  গত ১৪ অক্টোবর ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ১২০ স্কুল শিক্ষার্থীর মধ্যে ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হয়। এসব শিক্ষার্থী কোনো সমস্যায় না পড়ায় পরবর্তীতে সারাদেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করে সুরকার।

এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১৭ অক্টোবর মাধ্যমিকের স্কুল শিক্ষার্থীদের তথ্য চায়। পরে গত নভেম্বরের শুরুতে ১ লাখ ৭০ হাজার স্কুল শিক্ষার্থীর তথ্য পাঠায় সিলেট জেলা শিক্ষা অফিস।

সিলেট জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তথ্য পাঠালেও এসব শিক্ষার্থীকে তখন ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। ফাইজারের ভ্যাকসিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয়। এজন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। কিন্তু সিলেটের স্কুলগুলোতে এই ব্যবস্থা না থাকায় ভ্যাকসিন প্রদান গতি পায়নি। তাছাড়া শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়েও সমস্যায় পড়ে। কেননা, অনেক শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদই অনলাইনে ছিল না।

সংশ্লিষ্টরা জানান, আগামী সোমবার সিলেট নগরের চারটি প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। এ চারটি স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রদান করা হবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। চারটি স্কুলে প্রতিদিন ৬০০ করে ২ হাজার ৪শ ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রগুলোতে আমাদের লোকবল থাকবে। মহানগরীর ২৫ হাজার ৩ শত ৯৪ শিক্ষার্থীকে প্রথম ধাপে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’তিনি আরও বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করেছে জেলা শিক্ষা অফিস। আমরা ভ্যাকসিন সরবরাহ করবো।’

الأحد، 24 أكتوبر 2021

 ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন বিজিবি সদস্য!

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন বিজিবি সদস্য!

 


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভাবের কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়ে নিজের কাছে থাকা ব’ন্দুকের গু’লিতে আত্মহ’ত্যা করেছেন সোহরাব হোসাইন চৌধুরী (২৩) নামের বিজিবির এক সিপাহি।

শুক্রবার রাত ৮টা ৩ মিনিটে ফেসবুকে পোস্ট দেয়ার পর রাত ৯টার দিকে ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে নিজের গু’লিতে আত্মহ’ত্যা করেন তিনি।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইউনুস আলী। লা’শ উ’দ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) শাহ কা’মাল আকন্দ।

ফেসবুকে তার দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধ’রা হলো- ‘মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়ে ভালো কিছু আশা করা মহাপাপ। নামে সরকারি চাকরি কিন্তু বেতনটা ঐ নামের উপরই ৭ বছর চাকুরি এখনও বাড়িতে গেলে ঠিক মতো একটু কোথাও যাওয়া হয় না ছুটির সময়টাও চো’রের মতো থাকতে হয়। গত কিছুদিন আগে আম্মু খুব অ’সুস্থ হয়ে পড়লো মায়ের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলাম পরিক্ষা নিরক্ষার পর মায়ের জন্য ঔষধ কিনবো সে টাকা আর হাতে নেই পরে মামা’র কাছ থেকে ধার নিয়ে মাকে কিছু ঔষধ আর গাড়ি ভাড়া দিলাম।

এমনটা প্রতিমাসেই হতে থাকে না পারি নিজের খুশি মতো একটা জিনিস কিনতে কিনবা একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খেতে। না পারি পরিবারের চাহিদা পূরণ করতে তার মধ্যে বর্তমান বাজারের যা পরিস্থিতি এতে বাজার করা কিনবা সংসার চালানো কতটা কঠিন বুঝানোর মতো না।’

স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন, ‘ছোট ভাইটা শারীরিক ভাবে কিছুটা অক্ষম তার জন্য কিছু করবো তার সুযোগ হয়নি এই জীবনে।

এমন পরিস্থিতি মানুষ প্রশ্ন করে বিয়ে করি না কেন। কিন্তু মানুষকে তো আমা’র সরকারি চাকরির ভেতর টা দেখাতে পারি না আমা’র বেতন আমা’র সুযোগ সুবিধা সেভিংস এই সব কিছুতে অন্য একটা মানুষকে আনা আমা’র জন্য ম’রার উপর খাঁড়ার খাঁ। তাই বিয়ে শাদীর চিন্তা করিওনা। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলে খুশি এমন চাইলাম তাও আর হয়ে উঠলো না ৭ টা বছর মানসিক যন্ত্র’ণা আর অভাবের সাথে যু’দ্ধ করতে করতে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়ছি। এইবার একটু রেষ্ট দরকার।
আমা’র পরিবার সহকর্মী সিনিয়র জুনিয়র আমা’র বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই নিকৃষ্ট কাজের জন্য পারলে ক্ষমা করবেন এই ছাড়া বিকল্প কোনো পথ আমা’র ছিল না’

السبت، 23 أكتوبر 2021

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি- সিলেটে মির্জা ফখরুল

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি- সিলেটে মির্জা ফখরুল

 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাঁর দল আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না।

আজ রোববার সকালে সিলেটে হযরত শাহ’জালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইস’লাম আলমগীর বলেন, “বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি, পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অ’বৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জো’র করে ক্ষমতায় আছে। আম’রা তখনই নির্বাচনে অংশগ্রহণ করবো, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “আম’রা পরিষ্কারভাবে বলেছি যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তার অধীনে একটি নতুন নির্বাচনে নির্বাচন কমিশনের পরিচালনায় আম’রা অবশ্যই অংশগ্রহণ করবো। সেজন্যই আম’রা আ’ন্দোলন করছি।”

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, জে’লা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীমসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বিমানযোগে সকালে সিলেটে পৌঁছান। সিলেটে মাজার জিয়ারত শেষে তিনি সুনামগঞ্জে গেছেন। সেখানে বিএনপির প্রাক্তন সাংসদ, প্রয়াত নুরুল হক আম্বিয়ার শোকসভায় যোগ দেবেন তিনি।

নতুন যে নামে আসতে পারে ফেইসবুক!

নতুন যে নামে আসতে পারে ফেইসবুক!

 


১৭ বছরের পুরোনো নাম বদলে ফেসবুকের নতুন নাম দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ফেসবুকের প্রধান ক’র্তা মা’র্ক জাকারবার্গ।

মা’র্কিন গণমাধ্যম ভা’র্জের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর ফেসবুক তাদের কর্মীদের নিয়ে ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন করে। চলতি বছরের সম্মেলন আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে ফেসবুকের প্রধান ক’র্তা মা’র্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তবে তার আগেই হয়ত নতুন নাম জানা যেতে পারে।

কেউ বলছেন এই সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন নাম হবে ‘এফবি’। এছাড়াও বিভিন্ন সময়ে, ফেসগ্রাম, ফেসট’ক, বুকফেস’র মত নানা নামের গুঞ্জন শোনা গেছে।

দ্য ভা’র্জ-এর মতে, ফেসবুকের নাম হতে পারে ‘হরাইজন’। আগেই এ নিয়ে একটি ভা’র্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে ফেসবুক। ফেসবুকের ইন্ট্রিগ্রিটি চিফ সমীধ চক্রবর্তী জানিয়েছেন, ফেসবুকের নতুন নাম হতে পারে ‘মেটা’।

ধারণা করা হচ্ছে, ফেসবুকের নতুন নাম হতে পারে মেটাভা’র্স। মেটাভা’র্স নামের অর্থ হলো একটি ভা’র্চ্যুয়াল জগৎ। যেখানে ইন্টারনেটের মাধ্যমেই এ জগতের সঙ্গে যু’ক্ত হওয়া যাবে। এ জগৎ বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। ভা’র্চ্যুয়াল রিয়েলিটি অথবা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এই জগতে ব্যবহারকারীদের নিজেকে আরো জীবন্ত মনে হবে।

মূলত নিজেদের পুনর্গঠিত করতেই ফেসবুকের এ নাম পরিবর্তনের উদ্যোগ।

দ্য ভা’র্জের তথ্য মতে, ফেসবুকের তথাকথিত মেটাভা’র্স কোম্পানি গঠনের লক্ষ্যে মূলত এ পদক্ষেপ নেয়া হয়েছে। দ্য ভা’র্জের তথ্য মতে, ফেসবুকের তথাকথিত মেটাভা’র্স কোম্পানি গঠনের লক্ষ্যে মূলত এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ফেসবুক এজন্য ভা’র্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। বিভিন্ন ডিভাইস ও অ্যাপের মাধ্যমে নিজেদের প্রায় ৩০০ কোটি ব্যবহারকারীকে যু’ক্ত করাই এর লক্ষ্য।

মা’র্ক জাকারবার্গ গত জুলাই থেকে মেটাভা’র্স নিয়ে কথা বলছেন। তিনি বলেছিলেন, মেটাভা’র্স ধারণায় ফেসবুকের ভবিষ্যৎ লুকিয়ে আছে।

الجمعة، 22 أكتوبر 2021

মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা ‘স্বীকার করেছেন’ ইকবাল

মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা ‘স্বীকার করেছেন’ ইকবাল

 



কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইকবাল হোসেন।

কুমিল্লা শহরে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের সময় ইকবাল কোরআন রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

তিনি জানান, মণ্ডপে কোরআন রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেয়ার কথাও পুলিশের কাছে বলেছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও ইকবাল জানাননি।

ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন।

কক্সবাজার থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশ লাইনে নেয়ার পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাকে শুক্রবার দুপুরে নেয়া হয় কুমিল্লা পুলিশ লাইনে।

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও মনির আহমেদ জানান, বিকেলে সংবাদ সম্মেলনে ইকবালের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা।

ওই মণ্ডপের পাশাপাশি আক্রান্ত হয় নগরীর আরও বেশ কিছু পূজামণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

যেখান থেকে সাম্প্রদায়িক এই সহিংসতার শুরু, সেই নানুয়ার দিঘির পাড়ের মণ্ডপে কীভাবে উত্তেজনার শুরু এবং মূল মণ্ডপের বাইরে পূজার থিম হিসেবে রাখা হনুমানের মূর্তির ওপর পবিত্র কোরআন শরিফ কী করে এলো, সে বিষয়ে মঙ্গলবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউজবাংলা।

পূজার আয়োজক, এলাকাবাসী, তদন্তকারী কর্তৃপক্ষসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার আগের রাত আড়াইটা পর্যন্ত মন্দিরে পূজাসংশ্লিষ্টদের উপস্থিতি ছিল। এরপর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুজন নারী ভক্ত মণ্ডপে এসে হনুমানের মূর্তিতে প্রথম কোরআন শরিফটি দেখতে পান।

পরে বেশ কিছু সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টার দিকে এক ব্যক্তি কোরআন শরিফটি রেখে যান মণ্ডপে। এ সময় হনুমানের হাতের গদাটি সরিয়ে নেন তিনি। গদা হাতে তার চলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ওই এলাকারই কয়েকটি সিসিটিভি ক্যামেরায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বেরিয়ে আসে মণ্ডপে কোরআন শরিফ রাখা যুবকের নাম ইকবাল হোসেন। ৩০ বছর বয়সী ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে। নূর আলম পেশায় মাছ ব্যবসায়ী।

ইকবালের সহযোগী সন্দেহে ইকরামসহ অন্তত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের সহকারী খাদেম হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদও রয়েছেন। এই মাজারের মসজিদ থেকেই কোরআন নিয়ে মণ্ডপে রাখেন ইকবাল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, ইকবাল গ্রেপ্তার হওয়ায় এখন এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত এবং আইনের আওতায় আনা সম্ভব হবে। 

الأحد، 17 أكتوبر 2021

এ বছরও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

এ বছরও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

 


জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষাও হচ্ছে না। এর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে, প্রধানমন্ত্রীর কাছে নির্দেশনা চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারসংক্ষেপ পাঠিয়েছিল।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হবে না। সেসময় তিনি এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

করোনা পরিস্থিতির কারণে গত বছরও এসব পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে উত্তীর্ণ করা হয়। তবে এবার ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। এখন প্রাথমিকেও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে যাচ্ছে।

এদিকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) মতো কোনো পরীক্ষা রাখা হয়নি। নতুন শিক্ষাক্রম আগামী বছর পরীক্ষামূলকভাবে এবং পরের বছর (২০২৩) থেকে বাস্তবায়ন শুরু হবে। এ অবস্থায় শিক্ষাবিদসহ শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ দুই পরীক্ষা এখনই স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়া দরকার।

পীরগঞ্জের ঘটনায় পুলিশের দুই মামলা, আটক ৪২

পীরগঞ্জের ঘটনায় পুলিশের দুই মামলা, আটক ৪২

 


রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৫শ জনকে আসামি করে ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৪২ জনকে।

রোববার রাত ৯ টার দিকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু পল্লীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এসময় প্রায় ২০ টি ঘরসহ বেশকিছু মালামাল পুড়িয়ে দেয়া হয়।

একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরির খবর পেয়ে পুলিশ রাতে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওই তরুণের বাড়ির নিরাপত্তায় অবস্থান নেয়। কিন্তু কিছুটা দূরে হিন্দুদের অন্য বাড়িতে আগুন দেওয়া হয়।

সেখানে অন্তত ২০টি বাড়িঘর পুড়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। সবকিছু পুড়ে যাওয়া দেখে আর্তনাদ করে ক্ষতিগ্রস্তরা।

পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘটনা নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও রাবারবুলেট ছোঁড়ে পুলিশ। পরে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ। এসময়, আটক করা হয় ২০ জনকে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় জেলা পুলিশ সুপার।

আর বাড়িতে আগুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খাদ্য সহায়তা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আসিব আহসান।

উল্লেখ্য, দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে শুরু সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। এবার এর রেশ ছড়ালো রংপুরেও।

 

 

 

জাফলংয়ে দুইপক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

জাফলংয়ে দুইপক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

 


সিলেটের গোয়াইনঘাট উপজে’লার জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভ’য়পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আ’হত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জাফলং সেতু সংলগ্ন জাফলং চা-বাগান এলাকায় দুইপক্ষের লোকজনের মাঝে এ সং’ঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ঘটনাস্থলে পু’লিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পু’লিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে কারাগারে থাকা স্থানীয় আলিম উদ্দিনের পক্ষের লোকজন তার মুক্তি দাবিতে জাফলং সেতু এলাকায় মানববন্ধন করতে যায়। ডাউকি নদীর আধিপত্য নিয়ে পূর্ববিরোধ থাকায় মানববন্ধনে বক্তারা প্রতিপক্ষ ফয়জুলের নামে অশালীন মন্তব্য এবং স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে কটুক্তি শোনে ফয়জুলের পক্ষের লোকজন এতে বাধা দিলে উভ’য়ের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সং’ঘর্ষের ঘটনা ঘটে।
সং’ঘর্ষে উভ’য়পক্ষের অন্তত ৮-১০ জন আ’হত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আ’হতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সং’ঘর্ষ চলাকালীন সময় আলিম উদ্দিনের পক্ষের লোকজন ফয়জুলের পক্ষেরে লোকজনের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ছিনিয়ে নেন বলে দাবি করেছেন ফয়জুলের পক্ষের লোকজন। অন্যদিকে এ বিষয়ে আলিম উদ্দিনের পক্ষের লোকজনের সাথে মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সং’ঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থা’নার ওসি পরিমল চন্দ্র দেব ও পরিদর্শক (ত’দন্ত) মো. ওম’র ফারুক বিপুল সংখ্যক পু’লিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অ’তিরিক্ত পু’লিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, জাফলংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সং’ঘর্ষ বাঁধলে পু’লিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অ’প্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পু’লিশ মোতায়েন রয়েছে।

السبت، 16 أكتوبر 2021

পানির নিচে ১৭ লাখ টাকার ব্রিজ, উপরে বাঁশের সাঁকো

পানির নিচে ১৭ লাখ টাকার ব্রিজ, উপরে বাঁশের সাঁকো

 



কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি ব্রিজ পানির নিচে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ব্রিজের উপর বাঁশের সাঁকো নির্মাণ করে ১৪ বছর যাবত পারাপারা হচ্ছে ২৭টি গ্রামের লক্ষাধিক মানুষ।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০০৭ সালে আরআইআইপি-২ প্রকল্পের আওতায় প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের উত্তর পাশে আহাদ আলীর বাড়ি সংলগ্ন কাউনিয়ারচর খালের উপরে অবস্থিত পাকা ব্রিজটির দুই পাশে মাটির রাস্তা না থাকায় ব্রিজের উপর বাঁশের সাঁকো নির্মাণ করে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। দীর্ঘ ১৪ বছরেও ব্রিজের দুই পাশে মাটির রাস্তা ও ব্রিজটি মেরামত করা হয়নি।

ইটালুকান্দা গ্রামের হারেজ আলী, রহমাত মিয়া, বারেক আলী বলেন, ব্রিজের দুই পাশে মাটি ভরাট করে দিলে আমরা চলাচল করতে পারি। অনেক কষ্ট করে মালামাল পরিবহন করতে হয় নৌকা দিয়ে। ভাঙ্গা বাঁশের বাঁকো দিয়ে যাতয়াত করা যায় না।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ব্রিজটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। জরুরি অসুস্থ রোগী চিকিৎসার জন্য রৌমারী হাসপাতালে যেতে হলে ঐ ব্রিজের উপর দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। ভ্যান রিকশা চলাচল করে না।

উপজেলা প্রকৌশলী (অ: দা:) মো. জোবায়েদ হোসেন বলেন, ব্রিজটি দীর্ঘদিন থেকে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজটি ডিপিপিতে অন্তর্ভুক্ত করে প্রস্তবনা প্রেরণ করা হবে।















الخميس، 14 أكتوبر 2021

 রবিবার সিলেটের যেসব এলাকায় সকালে থাকবে না বিদ্যুৎ

রবিবার সিলেটের যেসব এলাকায় সকালে থাকবে না বিদ্যুৎ

 


উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামী রবিবার (১৭ অক্টোবর) সকালে ৩ ঘণ্টা সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বি’জ্ঞপ্তিতে জানান, ১১ কেভি ফিডারের অধীনস্থ নগরীর শাহ’জালাল উপশহরের ব্লক-এ, বি, সি ও ডি এবং তেররতন ও আশপাশ এলাকায় রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত- এই ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের এই সাময়িক অ’সুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

 ৬৫ বছর পর এমন অসহনীয় তাপমাত্রা দেখলো সিলেট

৬৫ বছর পর এমন অসহনীয় তাপমাত্রা দেখলো সিলেট

 


সিলেটে হঠাৎ করে তাপমাত্রা বেড়েছে অসহনীয় পর্যায়ে। গত তিনদিনের ব্যবধানে ৬৫ বছরের রেকর্ড ভেঙেছে দুবার। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সিলেট নগরে সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর তিনদিন আগে সোমবার (১১ অক্টোবর) একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৫৬ সালের পর সিলেটে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

২০১৪ সালের অক্টোবর মাসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটিই ছিল গত কয়েক বছরের মধ্যে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহম’দ চৌধুরী জাগো নিউজকে বলেন, সিলেটে এর আগে এতো বেশি তাপমাত্রা কখনো হয়নি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছর থেকে ক্রমেই অক্টোবর মাসে সিলেটের তাপমাত্রা বাড়ছে। মূলত নগরায়ণ, গাছপালা ও সবুজায়ণ কমে যাওয়ায় এমনটি হতে পারে বলে আমা’র ধারণা।

তিনি বলেন, সিলেটে একসময় প্রচুর টিলা ছিল। এখন খুব বেশি নেই। এটিও একটি কারণ হতে পারে তাপমাত্রা বেড়ে যাওয়ার।

‌‘চলতি মাসের প্রথম দিকে বৃষ্টি হলেও তা স্বাভাবিকের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম হয়েছে। আগামী ১৮ ও ১৯ অক্টোবরের আগে সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম’—যোগ করেন আবহাওয়াবিদ সাঈদ আহম’দ চৌধুরী।

এদিকে চলতি বছরের গত ১৫ এপ্রিল বিজ্ঞান, প্রযু’ক্তি ও চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স ডিরেক্ট ‘সার্ফেস আরবান হিট আইসল্যান্ড ইনটেনসিটি ইন ফাইভ মেজর সিটিস অব বাংলাদেশ: প্যাটার্নস, ড্রাইভা’র্স অ্যান্ড ট্রোন্ডস’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছর অর্থাৎ দুই দশকে সিলেটের তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।

স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গরমের সঙ্গে সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁ’কিও বাড়তে পারে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়া অর্থাৎ শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেন্টিগ্রেড) বা তার চেয়ে বেশি হওয়া হিট স্ট্রোকের অন্যতম লক্ষণ। এছাড়া আরও কিছু লক্ষণ আছে। তবে হিট স্ট্রোকের ঝুঁ’কি এড়াতে গরমের সময় শরীরকে পানিশূন্য হতে দেওয়া যাবে না বলে পরাম’র্শ দেন তিনি।

ডা. হিমাংশু লাল রায় বলেন, শরীরে পানির পরিমাণ স্বাভাবিক রাখতে বারবার সুপেয় পানি পান করতে হবে।

নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবিদ আলী বলেন, সিলেটে আজ খুবই গরম পড়েছে। দুপুরে একটা জরুরি কাজে আম্বরখানা এলাকায় গিয়েছিলাম। রোদের তীব্রতায় শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে।

الأربعاء، 13 أكتوبر 2021

হবিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 


হবিগঞ্জের বানিয়াচং উপজে’লার বড়বাজারে ভ’য়াবহ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় বড় বাজার সাবরেজিস্টার অফিসের দক্ষিণে সঞ্জব আখঞ্জীর তোলার মিল ও কবির আহম’দের স’মিলে এ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে।

আ’গুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও জনসাধারণ মিলে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর মধ্যে তোলার মিল ও স’মিল আ’গুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে বানিয়াচং ফায়ার সার্ভিসের ইউনিট লিডার সৈয়দ আহমেদ জানান, বৈদ্যুতিক লাইনের কোন ত্রুটি দেখতে না পাওয়ায় ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আ’গুন থেকে অ’গ্নিকা’ণ্ডের সূত্রপাত। এ অ’গ্নিকা’ণ্ডের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।

এ ব্যাপারে বড়-বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান, ‘বিকালে অ’গ্নিকা’ণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি। ফায়ার সার্ভিসের ১টি ইউনিটসহ জনসাধারণ মিলে আ’গুন নিয়ন্ত্রণে আনে।’

এদিকে তোলার মিলের দোকানের স্বত্বাধিকারী সঞ্জব আখঞ্জীর দোকানে এই অ’গ্নিকা’ণ্ডসহ মোট ৪ বার আ’গুন লেগেছে। এতে ঘরের মালিকও বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন বারবার একই দোকানে অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ ঠেকাতে হাইকোর্টে দুই আবেদন

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ ঠেকাতে হাইকোর্টে দুই আবেদন

 


দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে হাই’কোর্টের দেওয়া আদেশের বি’রুদ্ধে আপিল আবেদনে ল’ড়ার জন্য পক্ষভুক্ত হতে সুপ্রিম কোর্টের হাই’কোর্ট বিভাগে দুটি আবেদন করা হয়েছে।

জানা গেছে, আপিলে ল’ড়তে পক্ষভুক্ত হওয়ার আবেদনকারী অনলাইন পোর্টাল দুটির একটি নেত্রকোনার আলো ডট’কম ও অন্যটি ভ’য়েসবিডি টোয়েন্টিফোর ডট’কম। প্রথমটি নিবন্ধনের জন্য ২০১৫ সালের ১০ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ে আবেদন করে। অন্য অনলাইন পোর্টালটি ২০১৯ সালের ২৭ জুন আবেদন করে। কিন্তু তাদের ওই আবেদনে কোনো সাড়া দেয়নি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর। তাই তারা হাই’কোর্টে পক্ষভুক্ত হতে আবেদন করেন।

ওই দুই পোর্টালের পক্ষ থেকে হাই’কোর্টের সংশ্লিষ্ট শাখায় গত সোমবার (১১ অক্টোবর) এ আবেদন করা হয়। আবেদনের বিষয়টি বুধবার (১৩ অক্টোবর) জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সানজিদ সিদ্দিকী’।

তিনি বলেন, ওই দুই কর্তৃপক্ষ থেকে তারা অনলাইন পোর্টালের নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সব কাগজপত্র জমা দিয়েছেন। তাদের নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার আগেই হাই’কোর্ট অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন। যেহেতু তাদের অনলাইন পোর্টালটির নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, তাদের অবস্থা কী’ হবে। সেজন্য তারা হাই’কোর্টের আদেশের বি’রুদ্ধে আইনি মোকাবিলা করতে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী’ আরও বলেন, এ বিষয়ে আগামী সপ্তাহে আ’দালতে শুনানি হতে পারে। তবে, এখনো নির্ধারিত হয়নি সেই আবেদন হাই’কোর্ট বিভাগে নাকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ কারার জন্য নির্দেশ দেন হাই’কোর্ট। আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আ’দালতে জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন আ’দালত। এ সংক্রান্ত এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গত ১৪ সেপ্টেম্বর হাই’কোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কা’ম’রুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভা’র্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।