ভিন্ন খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভিন্ন খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

বাঁধ নির্মাণে দূর্নীতির বিষয় প্রধানমন্ত্রীকে বলবো: কৃষিমন্ত্রী

 



বাঁধ নির্মাণে পিআইসির দূর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীকে বলবেন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে আজ খাদ্য ঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতারাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যে সকল কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে, তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এই সব কথা বলেন।

কৃষি মন্ত্রী আরও বলেন,হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতংকে থাকি, কখন কি হয়। কারণ প্রকৃতির উপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায়, সেটা নিয়েও আমি কথা বলব।

হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে চালের দাম অব্যশই বাড়বে। তখন কেউ বলবে না, হাওরের ধান তলিয়ে গেছে। বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

সৌদিতে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি আহত

সৌদিতে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি আহত

 


সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হা’মলায় অন্তত ১০ জন আ’হত হয়েছেন। এর মধ্যে আছেন তিন বাংলাদেশি।

স্থানীয় সময় শুক্রবার শেষ রাতে এবং শনিবার ভোরের দিকে দুবার ড্রোন হা’মলা হয় বিমানবন্দরটিতে। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হা’মলা এটি।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম হা’মলায় সবাই আ’হত হন। আ’হতের মধ্যে ছয়জন সৌদি নাগরিক, তিন জন বাংলাদেশি এবং একজন সুদানের নাগরিক।

হা’মলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।

২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ই’রানসম’র্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ল’ড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মা’র্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সাম’রিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সাম’রিক জোট।

এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হা’মলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে এই হা’মলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

৫ সন্তানের বাবাকে পেতে শরীরে পেট্রোল ঢেলে আগুন প্রেমিকার

৫ সন্তানের বাবাকে পেতে শরীরে পেট্রোল ঢেলে আগুন প্রেমিকার



ত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে প্রেমের স্বীকৃতি না মেলায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন এক নারী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নে আটিগ্রামে দিলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ওই নারী একই ইউনিয়নের ছেংজানা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি সান্দিকোনা ইউনিয়নের পাইমাস্কা গ্রামের দুলাল মিয়ার ছেলে জামাল মিয়ার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে কলহ দেখা দিলে বিষয়টি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়। মামলা হওয়ার পর দেশের বাইরে চলে যান জামাল। আর মামলায় সহায়তা করতে গিয়ে আটিগ্রাম গ্রামের দেলোয়ার ওরফে দিলু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর।

স্থানীয়রা জানান, দিলু মিয়া ৫ সন্তানের জনক। গত কোরবানির ঈদের পর থেকে একটি হত্যা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন তিনি। কয়েকদিন আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বাড়িতে এসেছেন। তার বাড়ি ফেরার সংবাদ পেয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) আহত নারী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিলু মিয়ার বাড়িতে যান। সেখানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে বাড়ির লোকজন আগুন নিভিয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আব্দুল্লাহ গালিব জোবায়ের বলেন, ওই নারীর মুখমণ্ডল, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ৩০ শতাংশের বেশি পুড়েছে।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, ঘটনা জানার পরপরই হাসপাতালে গিয়ে ভিকটিমের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, দিলু মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে। প্রেমের স্বীকৃত আদায়ের জন্য এই কাণ্ড ঘটিয়েছে ওই নারী। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।